মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬ চাহিদা অনুযায়ী বোয়িং কিনেছি, কোনো গোপন এজেন্ডা নেই: হুমায়ুন ক‌বির কিশোরগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড কিশোরগঞ্জের হত্যা মামলার আসামি ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার কিশোরগঞ্জে কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী

দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আল-মামুন, খাগড়ছড়ি প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ৬৯ বার পড়া হয়েছে
দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বোমা হামলার নেপথ্যের জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী

২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ,যুবলীগসহ ও সহযোগি সংগঠন। বুধবার (১৭ আগস্ট ২০২২) সকালে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে এই বিক্ষোভ মিছিল সমাবেশ করে। এ ঘটনার জন্য তৎকালীন বিএনপি-জামায়াত জোটকে দায়ী করে নেতাকর্মীরা প্রতিবাদী স্লোগানে স্লোগানে মুখোরিত করে তোলে পার্বত্য জেলা খাগড়াছড়ির রাজপথ।

খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল সমাবেশ অংশ নেন, পার্বত্য চট্টগ্রাম সংরক্ষিত আসনের এমপি বাসন্তী চাকমা। এতে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়–য়া,মংক্যচিং চৌধুরী,সাধারন সম্পাদক ও পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার,পার্থ ত্রিপুরা জুয়েল,যুগ্ম সম্পাদক এড.আশুতোষ চাকমা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক এবং খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য খোকনেশ^র ত্রিপরা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শওকত উল ইসলাম, জেলা পরিষদ সদস্য নিলোৎপল খীসা অংশ নেয়।

এছাড়াও মিছিলে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সদস্য ভারতেশ্বর ত্রিপুরা,শামীম চৌধুরী,নুরুল্লাহ হিরো, যুব মহিলা আওয়ামীলীগের সভাপতি বিউটি রানী ত্রিপুরা,খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিশ্বজিত রায় দাশ,জেলা যুবলীগের সাধারন সম্পাদক কেএম ইসমাইল হোসেন, সাবেক ছাত্রনেতা ইকবাল বাহার, খাগড়াছড়ি সদর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত দেলোয়ার হোসেন টিটো, খাগড়াছড়ি পৌর যুবলীগের সভাপতি মানিক পাটোয়ারী, সাধারন সম্পাদক রেজাউল করিম,খাগড়াছড়ি জেলা জাতীয় শ্রমিকলীগের আহবায়ক জানু শিকদার,জেলা ছাত্রলীগের আহবায়ক উবিক মোহন ত্রিপুরাসহ আওয়ামীলীড় ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা প্রতিবাদ জানিয়ে মাঠ কাঁপান।

বিক্ষোভ মিছিলটি খাগড়াছড়ি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরনায় দলীয় কার্যালয়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচীর সমাপ্ত করে। এসময় দেশব্যাপী সিরিজ বোমা হামলার নেপথ্যে জড়িত ও মদদ দাতা মহানায়কদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান নেতৃবৃন্দরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com