বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হরমুজ পুনরুদ্ধার হলেও ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে না: রুবিও এলপি গ্যাসের দাম কমেছে ৫৫ টাকা খলিলুর রহমানকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিষ্ঠানটির নাম পাল্টে মায়ের নামে করতে রাজি হলেন না প্রধানমন্ত্রী নওগাঁয় বাসের বক্সের ঢাকনার আঘাতে অটোরিকশার যাত্রী নিহত ‘আপনি একটা আস্ত উন্মাদ’ বলে নেতানিয়াহুকে ট্রাম্পের কড়া মন্তব্য জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে আজ ভোট ইসলামী ব্যাংক: মতিঝিলে ‘সচেতন গ্রাহক ফোরাম’ এর অবস্থান অব্যাহত চট্টগ্রামে হালিশহর বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস পাকুন্দিয়ায় বিএনপির কর্মসূচিতে গুলিবর্ষণের ঘটনায় সাবেক ওসি ও এসআইসহ ৩২ জনের বিরুদ্ধে মামলা

কুষ্টিয়ায় ইউপি সদস্য গুলিবিদ্ধ, সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ৬৪ বার পড়া হয়েছে
কুষ্টিয়ায় ইউপি সদস্য গুলিবিদ্ধ, সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

কুষ্টিয়ার খোকসায় আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী সমাবেশ থেকে ফেরার পথে প্রতিপক্ষের হামলায় এক ইউপি সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি সাবেক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার দিবাগত রাত ১১টার দিকে ওসমানপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বর হায়দার আলী (৫০) তার নিজ গ্রাম দেবিনগরে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ আহত হন।

গভীর রাতে পুলিশ পাহাড়ায় হায়দারকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে। গুলিবিদ্ধ হায়দার আলী সাবেক আনসার বাহিনীর সদস্য ছিলেন। এ সময় হামলাকারীরা আহত মেম্বারের সমর্থক রশিদ ও রেজাউলের বাড়িতে ভাংচুর ও লুটপাট চালায়।

ইউপি সদস্যের ওপর হামলার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পরে। রাতেই গ্রামে পুলিশ মোতায়েন করা হয়।

এ ঘটনায় গুলিবিদ্ধ ইউপি সদস্যের ছেলে ইদ্রিস আলী বাদী হয়ে বৃহস্পতিবার সকালে খোকসা থানায় একটি হত্যাচেষ্টার মামলা দায়ের করেন। এ মামলার প্রধান আসামি সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী কৃষক লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আহত ইউপি সদস্য হায়দার আলী জানান, আওয়ামী লীগের একাংশ আয়োজিত সন্ত্রাসবিরোধী সমাবেশে অংশ না নেয়ার বিষয়ে প্রতিপক্ষের নেতাদের মদদপুষ্ট সন্ত্রাসীরা কয়েকদিন আগে থেকে ইউনিয়নজুড়ে প্রচার করে আসছিল। সন্ত্রাসীদের নির্দেশ উপেক্ষা করে লোকজন নিয়ে বুধবার বিকালে উপজেলা সদরের হাইস্কুল মাঠে অনুষ্ঠিত জনসভায় তিনি যোগ দেন। রাত ১০টার দিকে পায়ে হেঁটে তিনি বাড়ি ফিরছিলেন। নিজের গ্রাম দেবিনগরে পৌঁছালে প্রতিপক্ষের সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে ৮-৯ রাউন্ড গুলি চালায়। এ সময় তিনি গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সাইদুজ্জামান জানান, হায়দারের পায়ে বন্দুকের গুলির অসংখ্য স্প্লিন্টার ঢুকে আছে। অপারেশন ছাড়া বের করা অসম্ভব। তাই তাকে কুষ্টিয়ায় রেফার্ড করা হয়েছে।

ঘটনাস্থলে কর্তব্যরত পুলিশের এএসআই আব্দুল হাকিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাস্তাঘাট ফাঁকা, কোথাও কোনো লোক নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান জানান, ইউপি সদস্য হায়দার আলীর ছেলে বাদী হয়ে মামলা করেছন। সেই মামলার প্রধান আসামি সাবেক চেয়ারম্যান আনিসুর রহমানকে আটক করা হয়েছে। পরিস্থিতি শান্ত আছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com