মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬ চাহিদা অনুযায়ী বোয়িং কিনেছি, কোনো গোপন এজেন্ডা নেই: হুমায়ুন ক‌বির কিশোরগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড কিশোরগঞ্জের হত্যা মামলার আসামি ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার কিশোরগঞ্জে কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী

ডলার কারসাজি: ৬ ব্যাংকের এমডিকে শোকজ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ৭৯ বার পড়া হয়েছে
ডলার কারসাজি: ৬ ব্যাংকের এমডিকে শোকজ

অতিরিক্ত মুনাফার জন্য ডলারের বাজার অস্থিতিশীল করায় ছয়টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) কারণ দর্শানো নোটিশ (শোকজ) দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের একটি সূত্র জানিয়েছে, বুধবার (১৭ আগস্ট) ডাচ্‌-বাংলা, সাউথইস্ট, প্রাইম, সিটি, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের এমডির কাছে শোকজ লেটার পাঠানো হয়েছে।

শোকজ লেটারে মোট ১০টি বিষয়ে এমডিদের ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন কম দামে ডলার কিনে বেশি দামে বিক্রি করা হয়েছে, তা সাত কর্মদিবসের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে সংশ্লিষ্ট এমডিদের।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, শুধু এই ছয়টি ব্যাংক নয়, প্রতিটি ব্যাংকই নজরদারিতে রয়েছে। প্রতিটি ব্যাংকে ইন্সপেকশন করা হবে। প্রমাণ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

একই দিন ব্যাংকের আরেকটি চিঠিতে বলা হয়েছে, ডলার বিক্রি করে অতিরিক্ত আদায় করা মুনাফা ব্যাংকের আয় হিসাবে দেখানো যাবে না। চলতি মাসে একই ঘটনায় ছয় ব্যাংকের ট্রেজারি বিভাগের প্রধানকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছিল, যা ছিল দেশের ইতিহাসে প্রথম। আমদানি খরচ বাড়ায় গত মে থেকে দেশে ডলারের সংকট চলছে। রফতানি ও প্রবাসী আয় দিয়ে আমদানি দায় শোধ করা যাচ্ছে না। এর ফলে বেড়ে গেছে ডলারের দাম।

বাংলাদেশ ব্যাংক ডলারের দাম গত তিন মাসে আন্তঃব্যাংক লেনদেনের ক্ষেত্রে ৮৬ টাকা থেকে বাড়িয়ে ৯৫ টাকা নির্ধারণ করেছে। তবে ওই দামে শুধু বাংলাদেশ ব্যাংকই ডলার বিক্রি করছে। অন্যান্য ব্যাংকে ডলার লেনদেন হচ্ছে আরও বেশি দামে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com