মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬ চাহিদা অনুযায়ী বোয়িং কিনেছি, কোনো গোপন এজেন্ডা নেই: হুমায়ুন ক‌বির কিশোরগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড কিশোরগঞ্জের হত্যা মামলার আসামি ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার কিশোরগঞ্জে কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী

সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন মোহাম্মদ আলী মিয়া

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ৭৮ বার পড়া হয়েছে
সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন মোহাম্মদ আলী মিয়া

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) দায়িত্ব নিয়েছেন অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া। মঙ্গলবার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন বলে জানিয়েছেন সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান।

তিনি বলেন, সিআইডি প্রধান ডিআইজি জামিল আহমদের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন। তার যোগদান উপলক্ষ্যে সিআইডির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। এরপর সিআইডি প্রধান অফিসারদের সাথে পরিচিতি সভায় অংশগ্রহণ করে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

এ সময় ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, বিশেষ পুলিশ সুপারসহ সিআইড’র বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত ১৬ আগস্ট অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়াকে সিআইডির প্রধান হিসেবে পদায়ন করা হয়। ওইদিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে পদায়ন করা হয়।

এর আগে মোহাম্মদ আলী মিয়া ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপির দায়িত্ব পালন করেছেন। মেধাবী এই পুলিশ কর্মকর্তা বিসিএস ১৫তম ব্যাচের সদস্য। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলায়।

মোহাম্মদ আলী মিয়া ডিআইজি হিসেবে পুলিশের বিশেষ শাখা (এসবি), ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, হবিগঞ্জ ও মানিকগঞ্জের জেলা পুলিশ সুপারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com