দেশের চা শ্রমিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে এ কনফারেন্স করবেন।
মঙ্গলবার প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস রানা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ৩ সেপ্টেম্বর বিকেলে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চা শ্রমিকদের কথা শুনবেন এবং তাদের দিকনির্দেশনা দেবেন।