মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬ চাহিদা অনুযায়ী বোয়িং কিনেছি, কোনো গোপন এজেন্ডা নেই: হুমায়ুন ক‌বির কিশোরগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড কিশোরগঞ্জের হত্যা মামলার আসামি ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার কিশোরগঞ্জে কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী

বরগুনা জেলা পরিষদ নির্বাচন: আলোচনায় ৬ আওয়ামী লীগ নেতা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৮৪ বার পড়া হয়েছে
বরগুনা জেলা পরিষদ নির্বাচন: আলোচনায় ৬ আওয়ামী লীগ নেতা

তফসিল ঘোষণার পরপরই বরগুনা জেলা পরিষদ নির্বাচন নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ পরিবার বেশ সরব। বরগুনা জেলা পরিষদের চেয়ারম্যান পদে কারা প্রার্থী হচ্ছেন? ক্ষমতাসীন দল কাকে মনোনয়ন দিচ্ছে? এখন এ নিয়েই কৌতুহল সবখানে।

সদ্য ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৭ অক্টোবর সারা দেশের ন্যায় বরগুনায়ও জেলা পরিষদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বরগুনায় এখন পর্যন্ত আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত না হলেও আলোচনায় রয়েছেন হেভিওয়েট অর্ধডজন আওয়ামী লীগ নেতার নাম।

এরই মধ্যে আগ্রহীরা আওয়ামী লীগের কেন্দ্রে যোগাযোগ শুরু করেছেন। তবে এখনও অন্য কোনো দলের কারও নাম শোনা যাচ্ছে না। যদিও জেলা পরিষদে দলীয় মনোনয়ন ঠিক করবেন দলের সভানেত্রী শেখ হাসিনা।

তবে বরগুনায় স্থানীয় আলোচনায় আগ্রহীদের মধ্যে রয়েছেন- বরগুনা জেলা পরিষদের সাবেক প্রশাসক ও বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. জাহাঙ্গীর কবির, বরগুনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব মৃধা, বরগুনা সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্বাস হোসেন মন্টু মোল্লা, বরগুনার সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া, বরগুনা জেলা আওয়ামী লীগ নেতা সাবেক শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জিয়াউদ্দিন হিমু মোল্লা এবং পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাবির হোসেন।

এদিকে আওয়ামী লীগের নীতিনির্ধারক ফোরামের নেতারা জানিয়েছেন, জেলা পরিষদ নির্বাচনে দলের দুঃসময়ের ত্যাগী ও পরীক্ষিত নেতাদের মূল্যায়ন করা হবে। সেই অনুযায়ী আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন সংস্থা, নিজস্ব টিম, দলের সাংগঠনিক টিমের মাধ্যমে খোঁজ খবর নিচ্ছেন। বিশেষ করে ১৯৭৫-এর পর যারা দুঃসময়ে দলের হাল ধরেছিলেন কিন্তু এখনো এমপি-মন্ত্রী কিংবা জেলা পরিষদের প্রশাসক এমনকি জেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকও হতে পারেননি এমন নেতাদের প্রাধান্য দেয়া হবে।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী ১৭ অক্টোবর ৬১ জেলায় ভোট গ্রহণ হবে। এসব জেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হবে। নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্ট জেলা প্রশাসক।

এছাড়া তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর। বাছাই ১৮ সেপ্টেম্বর। বাছাইয়ের বিরুদ্ধে আপিল করা যাবে ১৯ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৫ সেপ্টেম্বর। প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর। ভোট গ্রহণ ১৭ অক্টোবর। এ নির্বাচনে জেলার ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সদস্যবৃন্দরা ভোট দিবেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com