মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬ চাহিদা অনুযায়ী বোয়িং কিনেছি, কোনো গোপন এজেন্ডা নেই: হুমায়ুন ক‌বির কিশোরগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড কিশোরগঞ্জের হত্যা মামলার আসামি ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার কিশোরগঞ্জে কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী

কোটি টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৩

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৭৭ বার পড়া হয়েছে
কোটি টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৩

কোটি টাকা মূল্যমানের জাল নোটসহ ৩ জন জালনোট তৈরির কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলি‌শের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ।

গ্রেপ্তরকৃতদের নাম- মো. মজিবুর রহমান, মো. শাকিল রহমান ওরফে আ. রহমান ও মো. রাসেল উদ্দীন ওরফে রাসেল সরদার। বুধবার রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল ও গাজীপুরের গাছা এলাকায় অভিযান চালি‌য়ে তাদের গ্রেপ্তর করে গোয়েন্দা লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম।

তাদের কাছ থে‌কে ৬ লাখ টাকা মূল্যমানের জাল টাকা জব্দ করা হয়। পরে তাদের দেয়া তথ্যে গাজীপুরের গাছা এলাকায় অভিযান চা‌লি‌য়ে আরও ৯৪ লাখ ২৫ হাজার জাল নোট ও তা তৈরির কাজে ব্যবহৃত ১ টি ল্যাপটপ, ১ টি কালার প্রিন্টার, ২টি পারটেক্স বোর্ড, ৫টি ডাইসসহ অন্যান্য সরঞ্জামাদি জব্দ করা হয়।

বৃহস্পতিবার দুপুরে ডিএমপির ডিবি কম্পাউন্ডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, তেজগাঁও শিল্লাঞ্চলের কুনিপাড়া এলাকায় তিনজন জাল নোটের কারবারি জাল নোট বিক্রির জন্য অবস্থান করার তথ‌্য পে‌য়ে অভিযান চালায় ডিবি। পু‌লি‌শের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মজিবুর, শাকিল ও রাসেলকে গ্রেপ্তার করা হয়।

প্রথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত‌দের কাছ থে‌কে পাওয়া ত‌থ্যের বরাত দি‌য়ে তিনি বলেন, গ্রেপ্তার তিনজ‌নের প্রত্যেকের নামে একাধিক জাল টাকার মামলা রয়েছে। আসন্ন দুর্গা পূজাকে সামনে রেখে তারা এই বিপুল পরিমাণ জাল টাকা তৈরি করেছি‌লেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com