মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬ চাহিদা অনুযায়ী বোয়িং কিনেছি, কোনো গোপন এজেন্ডা নেই: হুমায়ুন ক‌বির কিশোরগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড কিশোরগঞ্জের হত্যা মামলার আসামি ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার কিশোরগঞ্জে কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী

খাগড়াছড়ি জেলা পরিষদের নতুন ভবনে ধস, নিহত ২

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ৭৪ বার পড়া হয়েছে
খাগড়াছড়ি জেলা পরিষদের নতুন ভবনে ধস, নিহত ২

খাগড়াছড়ি জেলা পরিষদের নতুন ভবনের পার্কিংশেড ধসে পড়ে হতাহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত দুইজন নিহত হয়েছেন বলে জানা গেছে।

নিহতদের মধ্যে এক ব্যক্তির নাম সাজ্জাদ। তিনি শহরের কলেজগেট এলাকার মো. আমিনের ছেলে। সে শ্রমিকের কাজ করে পড়াশোনার খরচ যোগাতো বলে জানা গেছে। অপর নিহত ব্যক্তির পরিচয় জানা সম্ভব হয়নি। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত সাতজন। আহতদের খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে জেলা পরিষদের চারতলা নতুন ভবনের নিচতলায় পার্কিংশেডে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের এডিশনাল কর্মকর্তা রাজেস বড়ুয়া জানান, বিকেল সাড়ে ৩টার দিকে জেলা পরিষদের চারতলা নতুন ভবনের নিচতলায় পার্কিংশেডের একাংশ বিকট শব্দে ধসে যায়। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ সময় শেডের নিচে চাপা পড়ে আহত হন অন্তত সাতজন।

খাগড়াছড়ি সদর থানার ওসি মো. আরিফুর রহমান জানান, নিহতদের মরদেহ খাগড়াছড়ি সদর হাসাপাতালে রয়েছে। উদ্ধার হওয়া বাকি সদস্যদের হাসপাতালে চিকিৎসা চলছে।

এ বিষয়ে জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী জানিয়েছেন, সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেয়া হবে। নিহত ও আহতদের পরিবারের প্রতি সহযোগিতা অব্যাহত থাকবে।

ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com