মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬ চাহিদা অনুযায়ী বোয়িং কিনেছি, কোনো গোপন এজেন্ডা নেই: হুমায়ুন ক‌বির কিশোরগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড কিশোরগঞ্জের হত্যা মামলার আসামি ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার কিশোরগঞ্জে কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী

রাজধানীতে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুস

ধর্ম ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ৮৭ বার পড়া হয়েছে
রাজধানীতে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুস

রাজধানীতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস (ধর্মীয় শোভাযাত্রা) করেছে আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়া। রোববার সকালে সোহরাওয়ার্দী উদ্যান থেকে জশনে জুলুস শুরু হয়।

মাইজভাণ্ডারি দরবার শরীফের সাজ্জাদানশীন মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানীর নেতৃত্বে শত শত মানুষ জশনে জুলুসে অংশ নেন।

সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু হয়ে জশনে জুলুস জাতীয় প্রেসক্লাব, পল্টন মোড়সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও উদ্যানে ফিরে আসে। এ সময় অংশগ্রহণকারীদের হাতে কালেমা তৈয়াবা, জাতীয় পতাকা, আঞ্জুমানের পতাকা এবং নানা ধরনের বাণী ও স্লোগান লিখিত ব্যানার ও ফেস্টুন লক্ষ্য করা যায়।

জশনে জুলুসের প্রথম দিকে দৃষ্টিনন্দন বড় বড় হরফে লেখা ছিল ‘ইয়া নবী ছালামু আলাইকা’, ‘ইয়া রাসূল ছালামু আলাইকা’। আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়ার ব্যবস্থাপনায় জশনে জুলুসে অংশগ্রহণকারীরা কলেমা খচিত পতাকা, প্ল্যাকার্ড, ফেস্টুন ছাড়াও বাংলাদেশের জাতীয় পতাকা বহন করে।

দেশ-বিদেশের নানা প্রান্ত থেকে জুলুসে আসা সূফিবাদীরা পায়জামা-পাঞ্জাবি পরিহিত ছিল। জুলুস শেষে মুসলিম জনতা সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক শান্তি মহাসমাবেশে মিলিত হয়। সমাবেশটি বেলা ১১টায় শুরু হওয়ার কথা রয়েছে।

আন্তর্জাতিক শান্তি মহাসমাবেশে সভাপতিত্ব করবেন হুজুর কেবলা সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী। এছাড়া পীরজাদা মুফতি মাওলানা বাকী বিল্লাহ আল আযহারী, মুফতি মাওলানা এইচএম মাকসুদুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন ১৪ দলীয় সমন্বয়ক ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু। এছাড়া উদ্বোধন করবেন মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ, ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান, সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল আমিন রুহুল, মইনীয়া যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি শাহজাদা সাইয়্যিদ মেহবুব-এ-মইনুদ্দীন আল্-হাসানী, কার্যকরী সভাপতি শাহজাদা সাইয়্যিদ মাশুক-এ-মইনুদ্দীন আল্-হাসানী, আমেরিকা থেকে আসা আন্তর্জাতিক ইসলামিক স্কলার ড. শেখ আহমদ তিজানি বিন ওমর, মরক্কো থেকে আসা মো. লাকদার দারফুফি, তুরস্ক থেকে আসা সাইয়্যিদি মোহাম্মদ ইএল হোসাইনী, অধ্যাপক ড. রফিকুল আলম প্রমুখ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com