শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী রংপুরে ৪ খুনের ঘটনায় সব তথ্যই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: আরপিএমপি কমিশনার নেপালের বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: রেড ক্রস সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের জানাজা একসঙ্গে কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত

বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসে ঈশা খাঁ বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা

তোফায়েল আহমেদ, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ৯৭ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসে ঈশা খাঁ বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে ঈশা খাঁ বিশ্ববিদ্যালয়ের আয়োজনে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। শুক্রবার (১৭ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. প্রিয় ব্রত পালের সভাপতিত্বে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এর বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ব্যারিস্টার রিয়াদ আহমেদ তুষার, ট্রেজারার অনিল চন্দ্র সাহা, গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর নূরুল আমিন।

এছাড়া সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান বদরুল হুদা সোহেল, প্রভাষক মাহবুবা, আইন বিভাগের শিক্ষার্থী মেহেদি হাসান তুষার, খন্দকার শাফায়েত আশিক প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যলয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার চৌধুরী খায়রুল হাসান, অর্থ ও হিসাব শাখার পরিচালক মনিরুল হক, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান জুয়েল চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. প্রিয় ব্রত পাল ও ট্রেজারার অনিল চন্দ্র সাহা। পরে জাতির পিতার জন্মদিন উপলেক্ষ্যে কেক কাটা ও বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

আলোচনা সভায় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা জাতির পিতার জীবন ও কর্মের উপর বিভিন্ন তাৎপর্যমূলক আলোচনা করেন।

এছাড়া অনুষ্ঠানে সকল বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইংরেজী বিভাগের শিক্ষার্থী রওনক জাহান লাবন্য।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com