রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে, অনুসন্ধানে দুদক এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী গোবিন্দপুর ইউপি নির্বাচন: হিমেলের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল পাকুন্দিয়ায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই আটক কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ হোসেনপুর উপজেলা পরিষদে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে মানুষ নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই

সবকিছুর বাইরে আমার সন্তানের বাবা শাকিব: অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২২ মে, ২০২৩
  • ১২৩ বার পড়া হয়েছে
সবকিছুর বাইরে আমার সন্তানের বাবা শাকিব: অপু বিশ্বাস

ঢালিউড সুপারস্টার শাকিব খান-অপু বিশ্বাস জুটির অধ্যায় শেষ হওয়ার পর বুবলীর সঙ্গে জুটি বাঁধেন শাকিব খান। তাদের কোলজুড়ে আসে সন্তানও। এর পরও শাকিব গণমাধ্যমে একাধিকবার বলেছেন- বুবলীর সঙ্গে কোনো সম্পর্ক নেই। কিন্তু বুবলী সব সময় বলে আসছেন- শাকিব এখনো তার স্বামী। এ নিয়ে ধোঁয়াশা ছিল ভক্তদের মধ্যে।

সম্প্রতি শাকিব গণমাধ্যমে শাকিব বুবলীর সঙ্গে কোনো সম্পর্ক নেই বলে দাবি করেন। শুধু তাই নয়, বুবলীর বিরুদ্ধে গুরুতর কয়েকটি অভিযোগ তোলেন। এর পাল্টা জবাবও দেন বুবলী। এ বিষয়টি ‘টক অব দ্য কান্ট্রি’তে পরিণত হয়।

শাকিব বুবলীর দ্বন্দ্বের মধ্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে শাকিবের সাবেক স্ত্রী অপু বিশ্বাসের একটি মন্তব্য। যদিও এ অভিনেত্রী শুরু থেকেই বিভিন্ন সাক্ষাৎকারে ছেলে আব্রাহাম খান জয়ের বাবা এবং সাবেক স্বামী শাকিবের মঙ্গল কামনা করেছেন।

এ ছাড়া কখনো কখনো শাকিবের মুক্তিপ্রাপ্ত সিনেমার জন্য শুভকামনাও জানিয়েছেন। এবারও ব্যতিক্রম হলো না তার। শাকিবের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ হলেও তার প্রতি যে শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে- এমনই আভাস পাওয়া গেল অপু বিশ্বাসে বক্তব্যে।

সম্প্রতি গণমাধ্যমে দেয়া এ সাক্ষাৎকারে শাকিব প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, সবকিছুর বাইরে আমার সন্তানের বাবা তিনি (শাকিব)। যাই কিছু হোক না কেন, আমি তার কোনো ক্ষতি চাইব না। তার নতুন সিনেমার জন্যও শুভ কামনা রইল।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com