রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ হোসেনপুর উপজেলা পরিষদে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে মানুষ নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

করিমগঞ্জে স্টুডেন্ট’স এসোসিয়েশনের কমিটি গঠন

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ১৫২ বার পড়া হয়েছে
করিমগঞ্জে স্টুডেন্ট'স এসোসিয়েশনের কমিটি গঠন
কিশোরগঞ্জের করিমগঞ্জে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীদের সংগঠন ‘পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অব করিমগঞ্জ’ এর নতুন আংশিক কমিটি গঠন করা হয়েছে।
রোববার (১৮ জুন) করিমগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গনে বিকেল ৪টায় করিমগঞ্জ সরকারি কলেজের ব্যাবস্হাপনা বিষয়ক প্রভাষক ‘পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অব করিমগঞ্জ’ এর প্রতিষ্ঠাতা, উদ্যােক্তা এবং প্রধান উপদেষ্টা জহিরুল ইসলাম জীবনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে ঢাকা সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের শিক্ষার্থী মাহমুদুল হাসান মুরাদ’কে সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবির হাসনাত’কে সাধারণ সম্পাদক করে ৫৭ সদস্য বিশিষ্ট আংশিক এই কমিটি অনুমোদন দেয়া হয়।
.
পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অব করিমগঞ্জ এর প্রতিষ্ঠাতা, উদ্যোক্তা এবং প্রধান উপদেষ্টা জহিরুল ইসলাম জীবন বলেন, এটি একটি বেসরকারী, অরাজনৈতিক, অলাভজনক, অসাম্প্রদায়িক এবং উদার মানব কল্যানমুখী স্বেচ্ছাসেবী মূলক সংগঠন। তিনি বলেন, সংগঠনকে সম্পূর্নভাবে রাজনীতির উর্ধ্বে রেখে কার্যক্রম পরিচালনা করা হবে। এর লক্ষ্য ও উদ্দেশ্যের সাথে সামঞ্জস্য রেখে নিম্নবর্ণিত কার্যক্রম গ্রহণ করা হবে: শিক্ষায় অংশ গ্রহণ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় কর্মসূচী গ্রহণ ও বাস্তবায়ন করা। এজন্য বিশ্ববিদ্যালয় ভর্তি প্রক্রিয়া সংক্রান্ত সার্বিক সরবরাহ ও সহায়তা প্রদান করা। ভর্তি পরীক্ষা চলাকালীন সময় ছাত্র- ছাত্রীদের আবাসন সমস্যা সহ অন্যান্য সমস্যার সমাধান নিশ্চিত করা। বিভিন্ন সভা, সেমিনার ও প্রচারনার মাধ্যমে  করিমগঞ্জ উপজেলার ছাত্র-ছাত্রীদেরকে উচ্চ শিক্ষায় আগ্রহী করে তোলা। করিমগঞ্জ উপজেলার ছাত্র-ছাত্রীদেরকে শিক্ষাবিষয়ক সকল প্রকার সাহায্য ও সহযোগিতা করা এবং নিজেদের ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পারিক সহযোগিতার মনোভাব সৃষ্টি করা।
.
সর্বোপরি বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত ছাত্র-ছাত্রীদেরকে একটি একক ও সুনির্দিষ্ট প্লাটফর্মে নিয়ে আসা এবং করিমগঞ্জ উপজেলার শিক্ষাগত সাফল্যের দ্বার উম্মোচন করা।
.
উল্লেখ্য, নবগঠিত কমিটি আগামী এক বছর তাদের কার্যক্রম পরিচালনা করবে। 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com