মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬ চাহিদা অনুযায়ী বোয়িং কিনেছি, কোনো গোপন এজেন্ডা নেই: হুমায়ুন ক‌বির কিশোরগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড কিশোরগঞ্জের হত্যা মামলার আসামি ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার কিশোরগঞ্জে কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী

বায়তুল মোকাররম স্বর্ণ মার্কেটে আগুন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ৭৮ বার পড়া হয়েছে
বায়তুল মোকাররম স্বর্ণ মার্কেটে আগুন

রাজধানীর বায়তুল মোকাররমে সোনার মার্কেটের নিচে একটি ফাস্টফুডের দোকানে আগুন লেগেছে। শনিবার রাত পৌনে ২টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক গণমাধ্যমকে বলেন, রাত ১টা ৪৯ মিনিটে গ্রামীণ সুইটমিট বেকারি অ্যান্ড ফুডস লি. নামে একটি দোকানে আগুন লেগেছে বলে ফায়ার সার্ভিসে ফোন করে জানান এক ব্যক্তি। সঙ্গে সঙ্গে সদরদপ্তর থেকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কয়েক মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন, বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটের দিকে সোনার মার্কেটের নিচতলায় একটি গলির ভেতরে ফাস্টফুডের দোকানটি থেকে আগুনের সূত্রপাত। তবে আগুন বেশি ছড়াতে পারেনি সঙ্গে সঙ্গে নিভিয়ে ফেলা হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। ফায়ার সার্ভিসের সদস্যরা কারণ আগুন লাগার কারণ জানতে ও ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com