মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬ চাহিদা অনুযায়ী বোয়িং কিনেছি, কোনো গোপন এজেন্ডা নেই: হুমায়ুন ক‌বির কিশোরগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড কিশোরগঞ্জের হত্যা মামলার আসামি ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার কিশোরগঞ্জে কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী

৬ জেলায় নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ৭৯ বার পড়া হয়েছে
৬ জেলায় নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ

সারাদেশের ৬ জেলায় একটি করে পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের ধারাবাহিকতায় নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। রাজবাড়ী, ভোলা, জয়পুরহাট, কক্সবাজার, নড়াইল ও বরগুনায় একটি করে নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ করে বুধবার (৪ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠিয়েছে ইউজিসি।

ইউজিসির সুপারিশে বলা হয়েছে, রাজবাড়ীতে সাধারণ বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ করা হলো। উক্ত জেলার পার্শ্ববর্তী দুইটি জেলায় (পাবনা ও কুষ্টিয়া) পাবলিক বিশ্ববিদ্যালয় থাকলেও দূরত্ব বিবেচনায় রাজবাড়ীতে একটি সাধারণ বিশ্ববিদ্যালয় স্থাপন করা যেতে পারে।

দেশের একমাত্র দ্বীপ জেলা ভোলা। জেলাটি দ্বীপ হওয়ায় পার্শ্ববর্তী জেলাসমূহের সাথে এর দূরত্ব অনেক। এই জেলায় বর্তমানে কোন বিশ্ববিদ্যালয় না থাকায় সাধারণ বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ করা হলো। ভৌগলিক অবস্থান বিবেচনায় এই বিশ্ববিদ্যালয়ে মৎস্য বিজ্ঞান; দুর্যোগবিজ্ঞান ও ব্যবস্থাপনা এবং সমুদ্রবিজ্ঞান বিষয়ে প্রাধান্য দেয়া যেতে পারে।

জয়পুরহাটে সাধারণ বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ করা হলো। এ জেলায় নতুন বিশ্ববিদ্যালয়ে পঠিত বিষয় হিসেবে ভৌগলিক অবস্থান ও খনি প্রাপ্তি বিবেচনায় কৃষি; ভূতত্ত্ব ও খনিবিদ্যা এবং প্রত্নতত্ত্ব বিষয়ে অগ্রাধিকার দেয়া যেতে পারে।

কক্সবাজারে ‘কক্সবাজার বিশ্ববিদ্যালয়’ নামে একটি সাধারণ বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ করা হলো। এ বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ভৌগলিক অবস্থান বিবেচনায় ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট; সমুদ্রবিজ্ঞান; দুর্যোগবিজ্ঞান ও ব্যবস্থাপনা এবং মৎস্য বিজ্ঞান বিষয় প্রাধান্য দেয়া যেতে পারে।

নড়াইলে এস এম সুলতান বিশ্ববিদ্যালয়’ নামে একটি সাধারণ বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ করা হলো। শিল্পী এস এম সুলতানের স্মৃতিবিজড়িত স্থান বিধায় এই বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিষয়কে অগ্রাধিকার দেয়া যেতে পারে।

বরগুনা জেলা হতে পার্শ্ববর্তী জেলাসমুহে কম দূরত্বে বর্তমানে কোন বিশ্ববিদ্যালয় না থাকায় এই জেলায় একটি সাধারণ বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ করা হলো। ভৌগলিক অবস্থান বিবেচনায় মৎস্য বিজ্ঞান; দুর্যোগবিজ্ঞান ও ব্যবস্থাপনা; সমুদ্রবিজ্ঞান; জলবায়ু সহনশীল কৃষি এবং প্রাকৃতিক সম্পদ আহরণ সংক্রান্ত বিষয় অগ্রাধিকার দেয়া যেতে পারে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com