মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬ চাহিদা অনুযায়ী বোয়িং কিনেছি, কোনো গোপন এজেন্ডা নেই: হুমায়ুন ক‌বির কিশোরগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড কিশোরগঞ্জের হত্যা মামলার আসামি ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার কিশোরগঞ্জে কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী

৬ দিনে রেমিট্যান্স এসেছে ৩৫৬০ কোটি টাকা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ১১৭ বার পড়া হয়েছে
৬ দিনে রেমিট্যান্স এসেছে ৩৫৬০ কোটি টাকা

চলতি মাস অক্টোবরের প্রথম ছয় দিনে প্রবাসীরা বৈধপথে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ৩২ কোটি ৫১ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। প্রতি ডলার ১০৯ টাকা ৫০ পয়সা ধরে বাংলাদেশি মুদ্রায় ৩ হাজার ৫৬০ কোটি টাকা। ছয় দিনের এই প্রবাসী আয় আগের মাসের সর্বনিম্ন প্রবাসী আয় থেকে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে।

রোববার (৮ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এমন তথ্য তুলে ধরা হয়েছে।

প্রতিবেদন থেকে জানা গেছে, অক্টোবরের প্রথম ৬ দিনের প্রতিদিন প্রবাসী আয় এসেছে পাঁচ কোটি ৪১ হাজার ৯০ মার্কিন ডলার। আগের মাস সেপ্টেম্বর মাসে প্রবাসীরা ১৩৪ কোটি ৩৬ লাখ ৬০ হাজার মার্কিন ডলার পাঠিয়েছিল, যা গত ৪১ মাসের মধ্যে সর্বনিম্ন। সেপ্টেম্বরে প্রতিদিন এসেছিল চার কোটি ৪৭ লাখ ৮৮ হাজার ৬০ মার্কিন ডলার। সে হিসাবে অক্টোবর মাসে কিছুটা ভালো সূচনা হয়েছে।

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে দেশে এসেছে চার কোটি ৯ লাখ ২০ হাজার মার্কিন ডলার। রাষ্ট্র মালিকানাধীন দুই বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে ৯৮ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। বেসরকারি খাতের বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৭ কোটি ৩২ লাখ মার্কিন ডলার। আর বিদেশি বাণিজ্যিক ব্যাংকগুলো মাধ্যমে এসেছে ১১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার।

চলতি ২০২৩-২৪ অর্থবছরের জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর তিন মাসে যথাক্রমে প্রবাসী আয় এসেছে ১৯৭ কোটি ৩১ লাখ ৫০ হাজার ডলার, ১৫৯ কোটি ৯৪ লাখ ৫০ হাজার ডলার ও ১৩৪ কোটি ৩৬ লাখ ৬০ হাজার মার্কিন ডলার।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com