মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬ চাহিদা অনুযায়ী বোয়িং কিনেছি, কোনো গোপন এজেন্ডা নেই: হুমায়ুন ক‌বির কিশোরগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড কিশোরগঞ্জের হত্যা মামলার আসামি ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার কিশোরগঞ্জে কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী

চামড়া শিল্প উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হবে: প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ৭৬ বার পড়া হয়েছে
চামড়া শিল্প উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হবে: প্রধানমন্ত্রী

দেশের চামড়া ও চামড়াজাত পণ্য খাতের উন্নয়নে চামড়া শিল্প উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের ঘোষণা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেখ হাসিনা বলেন, চামড়া শিল্পের উন্নয়নে আমি চামড়া উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের ঘোষণা দিচ্ছি। আমরা প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে আলাদা একটি চামড়া শিল্প উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করব।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) লেদার ফুটওয়্যার অ্যান্ড লেদার গুডস ইন্টারন্যাশনাল সোর্সিং শো-ব্লিস এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম, রাজশাহীর মানুষ গরু বেশি খায় জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অঞ্চল ভিত্তিক ট্যানারি শিল্প গড়ে তোলার উদ্যোগ নেবো। সরকার চামড়াজাত পণ্য আরও বেশি রপ্তানি করতে সুযোগ সৃষ্টি করতে চায়। বর্তমানে বিনিয়োগের জন্য বাংলাদেশ বিশ্বের অন্যতম অনুকূল দেশ।

তিনি আরও বলেন, আমরা যদি আঞ্চলিক ট্যানারি শিল্পের উন্নয়ন করতে পারি, তাহলে চামড়া সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও ব্যবহার বাড়বে। কারণ, এটি আমাদের জন্য একটি বড় শিল্প হিসেবে গড়ে উঠবে।

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, গোল্ডেন চ্যাং গ্রুপের প্রতিষ্ঠাতা জেমস হো এবং অ্যাডভান্সড ম্যানুফ্যাকচারিং গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জোনাথন বববেট বক্তব্য দেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এলএফএমইএবি) সভাপতি সৈয়দ নাসিম মনজুর।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com