মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ১২ নভেম্বর শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার

দ্বিতীয় বিয়ে নিয়ে যা বললেন অপু বিশ্বাস

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ১৪৪ বার পড়া হয়েছে
দ্বিতীয় বিয়ে নিয়ে যা বললেন অপু বিশ্বাস

ঢাকায় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী এবং শীর্ষ নায়ক শাকিব খানের সাবেক স্ত্রী অপু বিশ্বাস নিজের দ্বিতীয় বিয়ে নিয়ে মুখ খুলেছেন। যদিও এই নায়িকার দ্বিতীয় বিয়ে নিয়ে এবং পুরানো সংসার জোড়া লাগবে কিনা তা নিয়েও নানা আলোচনায় হয়েছে। তবে এবার দ্বিতীয় বিয়ের বিষয়ে তার পরিকল্পনা পরিষ্কার করেছেন অভিনেত্রী।

সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে অপু বলেছেন, প্রথম বিয়েটা আমি ভেবে করিনি। তবে দ্বিতীয় বিয়ের কোনো সিদ্ধান্ত গ্রহণ ভেবে করতে চাই। যখন কোনো মেয়ে ভাবে, সে ফের বিয়ে করবে এবং তার একটি সন্তান রয়েছে। এমন অবস্থায় ওই মেয়েটা হয়তো সুখী হবে, সে একজন নতুন জীবনসঙ্গী পাবে কিন্তু সন্তান একজন অন্য মানুষকে পাবে। যে তার বাবা নয়, বা যার সঙ্গে তার কোনো রক্তের সম্পর্ক নেই। ফলে সে কিন্তু সুখী হবে না। এমন এক পদক্ষেপে হয়তো আমি সুখী হবো, কিন্তু আমার সন্তান সুখী হবে না।

তাহলে কি সন্তানের মুখের দিকে তাকিয়ে আর বিয়ে করবেন না? এই প্রশ্নের জবাবে অপু বলেন, কার সুখকে বেশি প্রাধান্য দেব? সেটা যদি হয় আমার সন্তান এবং সে যখন জানে, এটাই তার বাবা-মা। হয়তো তারা একই ছাদের নিচে থাকছেন না কিন্তু পরিবার একটাই। বাবা হিসেবেও অন্য কাউকে দেখতে হচ্ছে না। এই বিষয়গুলোই আমি এখন সবচেয়ে বেশি ভাবি।’

দ্বিতীয় বিয়ের পরিকল্পনায় সরাসরি ‘না’ শব্দের ব্যবহার না করলেও অপুর বক্তব্যে স্পষ্ট যে, আপাতত ছেলে জয়ের খুশিই সবকিছু তার জন্য। যেখানে এই নায়িকা চান না, জয় বাবা হিসেবে শাকিব ব্যতীত অন্য কাউকে গ্রহণ করুক।

প্রথম সংসার ভাঙনের পর বিগত ৫ বছরে ছেলে ও কাজ নিয়েই ব্যস্ত সময় পার করেছেন অপু বিশ্বাস।

২০০৮ সালে গোপনে বিয়ে করেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা অপু বিশ্বাস। ২০১৬ সালে কলকাতায় প্রথম সন্তানের জন্ম দেন অপু। বিষয়টি প্রথমে গোপন থাকলেও পরে ছেলেকে নিয়ে গণমাধ্যমে হাজির হয়ে শাকিব খানের সঙ্গে তার বিয়ে ও সংসারের কথা জানান অপু। নানা নাটকীয়তার পরে ২০১৮ সালে বিচ্ছেদের পথে হাঁটে এই জুটি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com