মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬ চাহিদা অনুযায়ী বোয়িং কিনেছি, কোনো গোপন এজেন্ডা নেই: হুমায়ুন ক‌বির কিশোরগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড কিশোরগঞ্জের হত্যা মামলার আসামি ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার কিশোরগঞ্জে কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী

টিসিবির জন্য ২৫৪ কোটি টাকার তেল-ডাল কিনবে সরকার

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ৮১ বার পড়া হয়েছে
টিসিবির জন্য ২৫৪ কোটি টাকার তেল-ডাল কিনবে সরকার

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ২৫৪ কোটি ১৮ লাখ ৬০ হাজার টাকা দিয়ে সয়াবিন তেল, রাইস ব্রান অয়েল এবং মসুর ডাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে ১৮৭ কোটি ৬০ লাখ ৪০ টাকার তেল এবং ৬৬ কোটি ৫৮ লাখ ২০ হাজার টাকার মসুর ডাল কেনা হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান এ তথ্য জানিয়েছেন। বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সভার সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব।

তিনি জানান, শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ, মজুমদার ব্রান অয়েল মিলস এবং সিটি এডিবল অয়েল থেকে এসব তেল ও মসুর ডাল কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন টিসিবি কর্তৃক ২০২৩-২৪ অর্থবছরে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজের কাছ থেকে ৬৬ কোটি ৫৮ লাখ ২০ হাজার টাকায় ছয় হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার অনুমোদন দেয়া হয়েছে। এক্ষেত্রে ১১০ টাকা ৯৭ পয়সা পড়বে প্রতি কেজি মসুর ডালের দাম।

এদিকে, টিসিবির জন্য মজুমদার ব্রান অয়েল মিলস থেকে ৪০ লাখ লিটার রাইস ব্রান তেল কেনার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা কমিটি। প্রতি লিটার ১৫৬ টাকা ২৫ পয়সা হিসাবে এই তেল কিনতে ৬২ কোটি ৫০ লাখ টাকা খরচ হবে।

২০২৩-২৪ অর্থবছরে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে টিসিবির জন্য ৮০ লাখ লিটার সয়াবিন তেল সিটি এডিবল অয়েলের কাছ থেকে কেনার অনুমোন দেয়া হয়েছে। প্রতি লিটার ১৫৬ টাকা ৩৮ পয়সা হিসাবে এই তেল কিনতে ১২৫ কোটি ১০ লাখ ৪০ হাজার টাকা খরচ হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com