মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬ চাহিদা অনুযায়ী বোয়িং কিনেছি, কোনো গোপন এজেন্ডা নেই: হুমায়ুন ক‌বির কিশোরগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড কিশোরগঞ্জের হত্যা মামলার আসামি ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার কিশোরগঞ্জে কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী

ঢাকার সহিংসতা নিয়ে যা জানাল যুক্তরাষ্ট্র

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ৯৫ বার পড়া হয়েছে
ঢাকার সহিংসতা নিয়ে যা জানাল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু ঢাকায় সংঘটিত ২৮ অক্টোবর-এর রাজনৈতিক সহিংসতার নিন্দা জানিয়েছেন।

শনিবার (২৮ অক্টোবর) রাজনৈতিক সহিংসতার প্রতিক্রিয়ায় মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অফ আমেরিকাকে পাঠানো এক বার্তায় লু বলেছেন, আমরা সব পক্ষকে শান্ত থাকার ও সংযম দেখানোর আহবান জানাই।

ডোনাল্ড লু বলেন, ভিসা নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সকল সহিংসতার ঘটনাগুলো পর্যালোচনা করবে।

তিনি বলেন, একজন পুলিশ অফিসার ও একজন রাজনৈতিক কর্মীর নিহত হওয়া ও একটি হাসপাতালে আগুন দেওয়ার যে ঘটনাগুলোর খবর জানা গেছে- তা গ্রহণযোগ্য নয়। সাংবাদিকসহ নাগরিকদের ওপর চালানো সহিংসতা গ্রহণযোগ্য নয়। আমরা সব পক্ষকে শান্ত থাকার ও সংযম দেখানোর আহ্বান জানাই।

উল্লেখ্য, সরকারের পদত্যাগের এক দফা দাবিতে গতকাল শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত মহাসমাবেশ পণ্ড হয়ে যায়। দুপুরে এই মহাসমাবেশ শুরুর পর নেতৃবৃন্দ বক্তব্য শেষ করার আগেই পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের তুমুল সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় এ এলাকা। এ সময় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি হ্যান্ডমাইকে আজ রোববার সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেন বিএনপি মহাসচিব।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com