মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬ চাহিদা অনুযায়ী বোয়িং কিনেছি, কোনো গোপন এজেন্ডা নেই: হুমায়ুন ক‌বির কিশোরগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড কিশোরগঞ্জের হত্যা মামলার আসামি ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার কিশোরগঞ্জে কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী

পুলিশ সদস্য হত্যায় জড়িত দুজন গ্রেপ্তার

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ১৩২ বার পড়া হয়েছে
পুলিশ সদস্য হত্যায় জড়িত দুজন গ্রেপ্তার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, বিএনপি মহাসমাবেশের নামে গতকাল ভাঙচুর, অগ্নি সংযোগ, পুলিশের কর্তব্য কাজে বাধা ও পুলিশ সদস্যকে হত্যা করেছে।

তি‌নি ব‌লেন, পুলিশ সদস্য আমিনুল পারভেজ হত্যায় সরাসরি জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাশবাড়ী পৌর যুবদলের আহ্বায়ক শামীম রেজাকে গাইবান্ধা থেকে এবং মো. সুলতানকে ডেমরা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার দুপুর পৌনে ২টায় রাজারবাগ পুলিশ লাইনে আমিরুল পারভেজের জানাজার নামাজের আগে দেয়া এক বক্তব্যে একথা জানান তিনি।

ডিএমপি কমিশনার বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ সব সময় কর্মী বান্ধব। গতকাল শনিবার বিএনপির মহাসমাবেশ কর্মসূচির নামে নৈরাজ্য চালিয়েছে। সেখানে ডিএমপির কনস্টেবল আমিনুল ইসলাম পারভেজ নামে এক সদস্য জীবন দিয়েছেন। তার পরিবারের ক্ষত হয়তো পূরণীয় নয়। তবে আমরা ডিএমপি আমিনুলের পরিবারের পাশে থাকবো। তার পরিবার ও সন্তানদের লেখাপড়ার সব খরচ বহন করবে ডিএমপি।

জানাজা শেষে নিহত পুলিশ কনস্টেবল আমিনুলের মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), ডিএমপি কমিশনার ও পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com