মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬ চাহিদা অনুযায়ী বোয়িং কিনেছি, কোনো গোপন এজেন্ডা নেই: হুমায়ুন ক‌বির কিশোরগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড কিশোরগঞ্জের হত্যা মামলার আসামি ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার কিশোরগঞ্জে কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী

সংসদ নির্বাচনে চার দেশের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় ইসি

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ১১৫ বার পড়া হয়েছে
সংসদ নির্বাচনে চার দেশের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় ইসি

ইসি সচিব মো. জাহাংগীর আলম ইঙ্গিত দিয়েছেন, ভারত, নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপ-এ চার দেশের নির্বাচনী অভিজ্ঞতা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কাজে লাগাতে চায় বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (২৯ অক্টোবর) ইলেকশন মনিটরিং ফোরাম (ইএমএফ) নামে একটি সংগঠনের সঙ্গে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এ সময় অন্য কমিশনাররা উপস্থিত ছিলেন। পরে এমনটা জানান ইসি সচিব মো. জাহাংগীর আলম।

ইসি সচিব বলেন, ইলেকশন মনিটরিং ফোরামের ব্যানারে পাঁচজন বিদেশি মেহমানসহ একটি প্রতিনিধিদল কমিশনের কাছে আগেই সময় চেয়েছিল। তাদের চাহিদামতো বেলা ১১টা থেকে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

তিনি বলেন, প্রতিনিধিদলে ভারতের সাবেক প্রধান নির্বাচন কমিশনার, নেপালের একজন সাবেক নির্বাচন কমিশনারসহ মালদ্বীপ, শ্রীলঙ্কার নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন। তাদের দেশে নির্বাচন পদ্ধতি কীভাবে কাজ করে, আমাদের নির্বাচন কমিশন কীভাবে কাজ করে সেটাই মূলত তথ্যের আদান-প্রদান হয়েছে।

মো. জাহাংগীর আলম বলেন, উনারা কিছু প্রশ্নের মাধ্যমে বাংলাদেশের নির্বাচন সম্পর্কিত বিষয় জানতে চেয়েছিলেন। এটা বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য নির্বাচন কমিশনার তাদের প্রশ্নের উত্তর দিয়েছেন। বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাদের কিছু প্রশ্নের উত্তর জানতে চাওয়া হয়েছিল, যে তাদের দেশগুলোতে কীভাবে নির্বাচন ব্যবস্থা চালু আছে।

তিনি বলেন, ইএমএফ কোনো নিবন্ধিত সংগঠন নয়। যেহেতু বিদেশি মেহমানসহ আসছেন, সেখানে সাবেক দুজন প্রধান নির্বাচন কমিশনার, একজন নির্বাচন কমিশনার রয়েছেন, এজন্য কমিশন সৌজন্য সাক্ষাৎ করেছে।

তারা কোনো পরামর্শ দিয়েছেন কি না- এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, না। কোনো পরামর্শ বা সাজেশন কিচ্ছু হয়নি। মূলত ওই রাষ্ট্রগুলোর নির্বাচন ব্যবস্থা ও আমাদের নির্বাচন ব্যবস্থা সম্পর্কে মতের আদান-প্রদান হয়েছে।

তিনি বলেন, এখানে শুধু তাদের ও আমাদের নির্বাচনী প্রসিডিউরের আদান-প্রদান হয়েছে। সেসব দেশে নির্বাচন কীভাবে হয় আমরা জানতে পেরেছি। সেখান থেকে এডাপ্টেশনের যদি সুযোগ থাকে, তাহলে কমিশন সেটা নেবে। একেক জায়গায় একেক রকম। চারটা দেশে চার রকম।

জাহাংগীর আলম বলেন, অবশ্যই, তফসিল ঘোষণার অনুকূল পরিবেশ আছে। সংবিধানের বিধান অনুযায়ী মেয়াদপূর্তির আগের ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন সব কার্যক্রম সম্পন্ন করছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com