মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬ চাহিদা অনুযায়ী বোয়িং কিনেছি, কোনো গোপন এজেন্ডা নেই: হুমায়ুন ক‌বির কিশোরগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড কিশোরগঞ্জের হত্যা মামলার আসামি ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার কিশোরগঞ্জে কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী

বঙ্গবন্ধু টানেলে প্রথম দুর্ঘটনা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ৮১ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু টানেলে প্রথম দুর্ঘটনা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের টোল প্লাজার অদূরে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়েছে একটি প্রাডো গাড়ি। টানেলের উদ্বোধনের পর এটিই প্রথম দুর্ঘটনা।

রোববার (২৯ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে টানেলের আনোয়ারা প্রান্তে টোল প্লাজার পাশে এ ঘটনা ঘটে। গাড়িটি আনোয়ারা থেকে পতেঙ্গার দিকে যাচ্ছিল।

জানা গেছে, ঢাকা মেট্রো-ঘ ২১৬২০০ নম্বরের প্রাডো গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মধ্যে আইল্যান্ডের ওপর উঠে যায়। এতে রাস্তার আইল্যান্ড ভেঙে যায়। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় গাড়িটিও। পরে সোমবার (৩০ অক্টোবর) সকালে বঙ্গবন্ধু টানেলের নিরাপত্তার দায়িত্বে কর্মীরা রেলিং মেরামত করে।

টানেলের টোল ব্যবস্থাপক মো. বেলায়েত হোসেন বলেন, গতরাতে ছোট একটি দুর্ঘটনা ঘটে। তবে সেটি টানেলের ভেতর না। আনোয়ারা প্রান্তে টোল প্লাজা প্রবেশের পথে। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার আইল্যান্ডের ওপর উঠে যায়। পরে গাড়িটি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রেকার ভ্যানে করে নিয়ে যায়।

গাড়িটি মালিকের পরিচয় পাওয়া গেছে কি না জানতে চাইলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

এর আগে শনিবার (২৮ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানেলের উদ্বোধন করেন। পরদিন (রোববার) ভোর ৬টা থেকে যান চলাচলের জন্য টানেল খুলে দেওয়া হয়।

এদিকে টানেলে যান চলাচল শুরুর পর সোমবার (৩০ অক্টোবর) ভোর ৬টা পর্যন্ত প্রথম ২৪ ঘণ্টায় দুই টিউব দিয়ে গাড়ি পারাপার হয়েছে ৫ হাজার ৪২৯টি। এতে টোল আদায় হয়েছে মোট ১২ লাখ ১৩ হাজার ৩০০ টাকা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com