মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬ চাহিদা অনুযায়ী বোয়িং কিনেছি, কোনো গোপন এজেন্ডা নেই: হুমায়ুন ক‌বির কিশোরগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড কিশোরগঞ্জের হত্যা মামলার আসামি ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার কিশোরগঞ্জে কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী

পুতুলকে আওয়ামী লীগের অভিনন্দন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ১৩০ বার পড়া হয়েছে
পুতুলকে আওয়ামী লীগের অভিনন্দন
বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হলেন সায়মা ওয়াজেদ পুতুল । ছবি: সংগৃহীত

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক নির্বাচিত হওয়ায় সায়মা ওয়াজেদ পুতুলকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এক বিবৃতিতে বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্রী এবং সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা সুযোগ্য কন্যা, অটিজম ও মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুল বিশ্বের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জীবনমানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক নির্বাচিত হয়ে তিনি বিশ্বদরবারে আরেকবার বাঙালি জাতিকে অনন্য মর্যাদায় অভিষিক্ত করেছেন।

তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ বিশ্বাস করে, বিশ্বখ্যাত মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুলের মেধা-মনন-প্রজ্ঞা ও দূরদর্শী নেতৃত্বে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের সার্বিক কার্যক্রম আরও গতিশীল হবে।

ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু পরিবার সর্বদা বাংলাদেশ এবং বাঙালি জাতির গৌরব অর্জন ও মহিমান্বিত সাফল্যের নেতৃত্ব প্রদান করেছে। সায়মা ওয়াজেদ পুতুল আজ তারুণ্যের অনুকরণীয় আদর্শ ও স্বপ্নজয়ের উজ্জ্বল প্রতীক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক নির্বাচিত হওয়ায় সায়মা ওয়াজেদ পুতুলকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। তার উত্তরোত্তর সফলতা ও সমৃদ্ধি কামনা করছি।

প্রসঙ্গত, অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুল এর আগেও জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় অটিজম বিশেষজ্ঞ এবং পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

ডাব্লিউএইচওর আঞ্চলিক পরিচালক পদে বঙ্গবন্ধুর নাতনি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল ৮-২ ভোটে নির্বাচিত হয়েছেন। ভারতের নয়া দিল্লিতে নতুন আঞ্চলিক প্রধান হিসাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এই ভোটগ্রহণে সায়মা ওয়াজেদ পুতুল পেয়েছেন ৮টি দেশের সমর্থন। অন্যদিকে নেপালের প্রার্থী পেয়েছেন মাত্র ২টি দেশের সমর্থন। এর ফলে আগামী ৫ বছরের জন্য দক্ষিণ এশিয়ার বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

সরকার সায়মা ওয়াজেদকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক প্রধান হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন দেয়, প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশের প্রার্থীকে সমর্থন দেয়। সায়মা ওয়াজেদ পুতুলের এই বিজয় বাংলাদেশের জন্য একটি বড় অর্জন বলে মনে করছেন স্বাস্থ্য ক্ষেত্রে কর্মরত ব্যক্তিত্বরা।

সায়মা ওয়াজেদ ১৯৯৭ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যারি বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে স্নাতক এবং ২০০২ সালে ক্লিনিক্যাল মনস্তত্ত্বে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০০৪ সালে স্কুল সাইকোলজির ওপর বিশেষজ্ঞ ডিগ্রি অর্জন করেন।

ব্যারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সময় তিনি বাংলাদেশের নারীদের উন্নয়নের ওপর গবেষণা করেন। এ বিষয়ে তার গবেষণাকর্ম ফ্লোরিডার অ্যাকাডেমি অব সায়েন্সের কাছ থেকে শ্রেষ্ঠ সায়েন্টিফিক উপস্থাপনা হিসেবে স্বীকৃতি লাভ করেন।

উল্লেখ্য, আঞ্চলিক প্রধান হিসাবে এখন দায়িত্ব পালন করছেন ভারতের পুণম ক্ষেত্রপাল। সায়মা ওয়াজেদ পুতুল দায়িত্ব গ্রহণ করলে তিনিই হবেন প্রথম বাংলাদেশি যিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার এরকম একটি গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হলেন। এর আগে বাংলাদেশের কেউই বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক প্রধান পদে নির্বাচিত হননি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com