মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬ চাহিদা অনুযায়ী বোয়িং কিনেছি, কোনো গোপন এজেন্ডা নেই: হুমায়ুন ক‌বির কিশোরগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড কিশোরগঞ্জের হত্যা মামলার আসামি ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার কিশোরগঞ্জে কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী

দুবাই থেকে গম কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ৭৫ বার পড়া হয়েছে
দুবাই থেকে গম কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার

দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে দুবাই থেকে ৫০ হাজার মেট্রিক টন গম আমদানির উদ্যোগ নিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

বুধবার (৮ নভেম্বর) দুপুরে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে সাংবাদিকদের কাছে বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।

তিনি গণমাধ্যমকে জানান, খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে খাদ্য অধিদফতরের আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্যাকেজ-৪-এর আওতায় দুবাইয়ের এম/এস গ্রাইন ফ্লাওয়ার ডিএমসিসির থেকে ৫০ হাজার মেট্রিক টন গম আমদানির সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে ব্যয় হবে ১৬২ কোটি ৯৫ লাখ ৯৮ হাজার ৭৫০ টাকা।

গম আমদানির প্রস্তাবে ৮টি উৎস (রাশিয়া, রোমানিয়া, ব্ল্যাক সি, ফ্রান্স, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, কানাডা ও আমেরিকা) দেশের গমের বর্তমান বাজার দর পর্যালোচনা করে বলা হয়েছে, বর্তমানে আন্তর্জাতিক বাজারে প্রতি মেট্রিক টন গমের গড় মূল্য হচ্ছে ৩৩৭ দশমিক ৫৩ ডলার। রাশিয়া (প্রতি মেট্রিক টন গমের দর ২৯০ দশমিক ০২ ডলার) ও রোমানিয়া (২৮২ দশমিক ০৮ ডলার) ছাড়া গম রফতানিকারক প্রায় সব দেশের বাজার দর প্রাপ্ত সর্বনিম্ন দরের তুলনায় বেশি।

চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে বিশ্বব্যাপী খাদ্য সংকট, কৃষ্ণসাগর দিয়ে বহুল আলোচিত শস্য চুক্তি গত ১৭ জুলাইয়ের পর নবায়ন না হওয়ায় এবং রাশিয়া ও রোমানিয়া ছাড়া অন্যান্য দেশের গমের বর্তমান বাজার দর বিবেচনায় দরপত্রে অংশ নেওয়া সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠানের প্রস্তাবিত দর আন্তর্জাতিক বাজার দরের সাথে সামঞ্জস্যপূর্ণ বলে মনে করছে খাদ্য মন্ত্রণালয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com