মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬ চাহিদা অনুযায়ী বোয়িং কিনেছি, কোনো গোপন এজেন্ডা নেই: হুমায়ুন ক‌বির কিশোরগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড কিশোরগঞ্জের হত্যা মামলার আসামি ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার কিশোরগঞ্জে কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী

অবরোধের আগের রাতে একের পর এক বাসে আগুন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ৮২ বার পড়া হয়েছে
অবরোধের আগের রাতে একের পর এক বাসে আগুন

বিএনপি-জামায়াতের ডাকা চতুর্থ দফা অবরোধের আগের রাতে রাজধানীর আরামবাগ, গাবতলী ও গুলিস্তানে ৪০ মিনিটের ব্যবধানে তিনটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুষ্কৃতীকারীরা। শনিবার রাত ৮টা ২০ মিনিট থেকে ৯টার মধ্যে একের পর এক বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।

এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।

তিনি জানান, এদিন রাত ৯টার দিকে গুলিস্তানের সুন্দরবন স্কয়ারের সামনে যাত্রীবাহী বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে। আগুনে ক্ষতিগ্রস্ত বাসটি ‘সময় নিয়ন্ত্রণ’ পরিবহনের। বাসে আগুন দেয়ার খবর পাওয়ার পর সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট কাজ করছে।

এর কিছুক্ষণ আগে ৮টা ২০ মিনিটে নটরডেম কলেজের পুলিশ বক্সের সামনে লাল সবুজ পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসে আগুন লাগে। খবর পেয়ে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে ক্ষতিগ্রস্ত বাসটি কোন কোম্পানির সেটি তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

অন্যদিকে গাবতলী বাসস্ট্যান্ডের সামনে রাত ৮টা ৩০ মিনিটের দিকে গাবতলী এক্সপ্রেসের একটি বাসে আগুন দেয়া হয়। কল্যাণপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট গিয়ে অগ্নি নির্বাপণ করে। আগুন দেয়ার ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রোববার থেকে সারা দেশে আবারও ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি জানান, দুদিন বিরতি দিয়ে রোববার (১২ নভেম্বর) ভোর ৬টা থেকে মঙ্গলবার (১৪ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত চতুর্থ দফায় টানা ৪৮ ঘণ্টা অবরোধ পালন করা হবে।

গত ২৯ অক্টোবর একদিনের হরতাল ও দুই দফায় ৫ দিনের অবরোধ কর্মসূচি শেষে ৮ নভেম্বর থেকে আবারও শুরু হয় বিএনপি ও জামায়াতের ৪৮ ঘণ্টার অবরোধ। সারা দেশে তৃতীয় দফায় বিএনপি-জামায়াতের ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শেষ হয় শুক্রবার (১০ নভেম্বর) ভোর ৬টায়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com