মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬ চাহিদা অনুযায়ী বোয়িং কিনেছি, কোনো গোপন এজেন্ডা নেই: হুমায়ুন ক‌বির কিশোরগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড কিশোরগঞ্জের হত্যা মামলার আসামি ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার কিশোরগঞ্জে কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী

ভারতীয় গাড়ির যন্ত্রাংশসহ দুই যুবক আটক

আল মামুন, খাগড়াছড়ি
  • আপডেট সময় শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ৯৯ বার পড়া হয়েছে
ভারতীয় গাড়ির যন্ত্রাংশসহ দুই যুবক আটক

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অবৈধ পথে নিয়ে আসা বিপুল পরিমান ভারতীয় গাড়ির যন্ত্রাংশসহ দুই চোরাকারবাীকে আটক করেছে মাটিরাঙ্গা থান পুলিশ। শুক্রবার (১০ নভেম্বর ২০২৩) রাতে মাটিরাঙ্গা পৌরসভার গাজীনগর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হচ্ছে, মাটিরাঙা উপজেলার গোমতী ইউপির দক্ষিন শান্তিপুর এলাকার মোঃ জাকির হোসেনের ছেলে মোঃ বিল্লাল হোসেন (২১) ও উত্তর শান্তিপুর এলাকার মৃত শাহাবুদ্দিনের ছেলে মোঃ শাহ আলম (২৩)।

পুলিশ জানায় ,গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ পথে আসা ভারতীয় মোটরসাইকেল ও গাড়ির বিভিন্ন যন্ত্রাংশসহ তাদের আটক করা হয়। এ সময় মালামাল বহন কারি রেজী: বিহীন একটি সিএনজি গাড়ি জব্দ করা হয়। আটকৃত যন্ত্রাংশের সর্বমোট বাজার মূল্য পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার পাঁচ শত টাকা বলে ধারনা করা হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ সুপার মুক্তা ধর শনিবার সকালে সাংবাদিকদের বলেন, আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। একই সাথে তিনি বলেন, কোন ধরেনর অপরাধীর ছাড় নেই। অপরাধ করলেই সে যেই হোক তাদের বিচারের মুখোমুখি হতে হবে বলে তিনি হুশিয়ারী জানান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com