মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬ চাহিদা অনুযায়ী বোয়িং কিনেছি, কোনো গোপন এজেন্ডা নেই: হুমায়ুন ক‌বির কিশোরগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড কিশোরগঞ্জের হত্যা মামলার আসামি ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার কিশোরগঞ্জে কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী

নির্বাচনের আগে উপসচিব হলেন ২৪০ কর্মকর্তা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ৮২ বার পড়া হয়েছে
নির্বাচনের আগে উপসচিব হলেন ২৪০ কর্মকর্তা

উপসচিব পদে ২৪০ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রথম প্রজ্ঞাপনে ২৩১ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে। অপর প্রজ্ঞাপনের মাধ্যমে বিভিন্ন দূতাবাসে কর্মরত ৯ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে।

শনিবার (১১ নভেম্বর) জারিকৃত প্রথম প্রজ্ঞাপনে পদোন্নতির পর তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) করা হয়েছে। নিয়ম অনুযায়ী পরবর্তীতে তাদের পদায়ন করা হবে।

এতে জানানো হয়, সংশ্লিষ্ট প্রশাসনিক মন্ত্রণালয় কর্মকর্তাদের প্রেষণ পদের বেতন স্কেল উন্নীত করে আদেশ জারি করবে। আদেশ জারির পর পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তারা উন্নীত পদে যোগদান করে যোগদানপত্র নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ করবেন। পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তারা উন্নীত পদে যোগদানের তারিখ থেকে এ পদের বেতন-ভাতা প্রাপ্য হবেন। তবে বৈদেশিক ভাতা এবং এন্টারটেইনমেন্ট অ্যালাউন্সের ক্ষেত্রে সংশ্লিষ্ট দূতাবাস/মিশনের মূল পদের নির্ধারিত হার প্রযোজ্য হবে।

এতে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তার বদলি বা অন্য কোনো কারণে পদ শূন্য হওয়ার আগ পর্যন্ত উন্নীত বেতন স্কেল বহাল থাকবে।

প্রথম প্রজ্ঞাপনে পদোন্নতিপ্রাপ্ত ২৩১ জনের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।

দ্বিতীয় প্রজ্ঞাপনে পদোন্নতিপ্রাপ্ত বিভিন্ন দূতাবাসে কর্মরত ৯ জনের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com