বেনাপোলের বালুন্ডা বাজার এলাকায় একটি পুকুর পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় ১৬টি হাতবোমা উদ্ধার করেছে পোর্ট থানার পুলিশ। শনিবার (১৮ অক্টোবর) ভোরে এসব হাতবোমা উদ্ধার করা হয়।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূইয়া জানান, গোপন খবরে জানতে পারি, বালুন্ডা বাজারের পশ্চিম পাশে একটি পুকুরের পাড়ে পরিত্যক্ত অবস্থায় হাতবোমা রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে এসআই শংকর কুমার বিশ্বাস ফোর্স নিয়ে সেখানে অভিযান চালায়। পরে ১৬টি ককটেল স্কচটেপে মোড়ানো অবস্থায় উদ্ধার করেন। কে বা কারা হাতবোমাগুলো এক জায়গায় জমা করে রাখে তা জানা যায়নি।