মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬ চাহিদা অনুযায়ী বোয়িং কিনেছি, কোনো গোপন এজেন্ডা নেই: হুমায়ুন ক‌বির কিশোরগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড কিশোরগঞ্জের হত্যা মামলার আসামি ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার কিশোরগঞ্জে কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী

বিএনপি ভোটে এসে সহায়তা চাইলে দেয়া হবে: ইসি আলমগীর

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ৭১ বার পড়া হয়েছে
বিএনপি ভোটে এসে সহায়তা চাইলে দেয়া হবে: ইসি আলমগীর

আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেয়ার জন্য বিএনপি সহায়তা চাইলে সর্বাত্মক সহায়তা দেয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।

তিনি বলেন, রাজনৈতিক দলকে কন্ট্রোল করার দায়িত্ব আমাদের না। যারা নির্বাচনে অংশ নেবে তাদের জন্য যতরকম চেষ্টা, তা করা হবে। যারা নির্বাচনে আসবে না, তাদের ব্যাপারে আমাদের কিছু করার নাই।

রোববার (১৯ নভেম্বর) নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি আলমগীর এসব কথা বলেন।

এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে কোনো অভিযোগ আসলে এবং অভিযোগ প্রমাণ হলে ব্যবস্থা নেয়া হবে। তবে অভিযোগ সুনির্দিষ্ট হতে হবে এবং তথ্যবহুল হতে হবে।

কয়েকটি দল অভিযোগ করছে নির্বাচনের পরিবেশ নেই- এমন বিষয় সামনে আনলে মো. আলমগীর বলেন, চিরকাল সরকারি দল এবং বিরোধী দল পরস্পরের ওপর অভিযোগ করে। এটা ১৯৭০ সাল থেকে আমি দেখে আসছি।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ক্ষমতাসীন দলসহ ১০টি দল এরই মধ্যে জোটবদ্ধ হয়ে ভোটে অংশ নেবে বলে জানিয়েছে। বিএনপি ও সমমনা দলগুলো এখনো কোনো সাড়া দেয়নি। বরং তারা একদফা দাবি আন্দোলন কর্মসূচি অব্যাহত রেখেছে। বেশ কয়েকটি দল তাদের প্রার্থী নির্বাচনে দলীয় মনোনয়ন ফরম বিক্রিও শুরু করেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com