মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ১২ নভেম্বর শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার

হৃতিক-দীপিকার ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৭ বার পড়া হয়েছে
হৃতিক-দীপিকার ভিডিও ভাইরাল

প্রথমবারের মতো জুটি বেঁধে পর্দায় আসছেন হৃতিক রোশন আর দীপিকা পাড়ুকোন। ‘ফাইটার’ সিনেমায় দেখা যাবে এই জুটিকে।

টিজারের আলোচনার কেন্দ্রবিন্দুতে হৃতিক-দীপিকার অন্তরঙ্গ দৃশ্য। টিজারে দীপিকা আর হৃতিককে ঠোঁটে-ঠোঁট ডোবাতে দেখা গেছে। আর তা রীতিমতো ভাইরাল হয়ে গেছে।

শুক্রবার (৮ ডিসেম্বর) প্রকাশ্যে এসেছে এই সিনেমার টিজার। আর তাতেই সাড়া ফেলেছে তারা। এর আগে বিমান বাহিনীর অফিসার চরিত্রে দীপিকা পাড়ুকোন, হৃতিক রোশন, অনিল কাপুরের লুক প্রকাশ্যে এসেছিল।

‘ফাইটার’কে ভারতের প্রথম অ্যারিয়েল অ্যাকশন ফিল্ম হিসেবে ঘোষণা করা হয়েছে, যার আভাস মিলেছে টিজারে বেশ কিছু জেট স্টান্টের দৃশ্যে। চলচ্চিত্রটিতে ভারতীয় বিমান বাহিনীর কর্মকর্তাদের ভূমিকায় অভিনয় করেছেন হৃতিক ও দীপিকা।

‘ফাইটার’ পরিচালনা করেছেন ‘ওয়ার’ ও ‘পাঠান’ খ্যাত সিদ্ধার্থ আনন্দ। ছবিতে স্কোয়াড্রন লিডার শমসের ‘প্যাটি’ পাঠানিয়ার ভূমিকায় অভিনয় করছেন হৃতিক। স্কোয়াড্রন লিডার মিনাল ‘মিন্নি’ রাঠোরের ভূমিকায় দেখা যাবে দীপিকাকে। অন্যদিকে, গ্রুপ ক্যাপ্টেন রাকেশ জয় ‘রকি’ সিংয়ের ভূমিকায় অভিনয় করবেন অনিল কাপুর।

ভিডিও দেখতে ক্লিক করুন

এই প্রথম বড়পর্দায় জুটি বাঁধলেন হৃতিক ও দীপিকা। শুরুতেই বাজিমাত করে দিয়েছেন বলে মনে করছেন ভক্তরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com