মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬ চাহিদা অনুযায়ী বোয়িং কিনেছি, কোনো গোপন এজেন্ডা নেই: হুমায়ুন ক‌বির কিশোরগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড কিশোরগঞ্জের হত্যা মামলার আসামি ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার কিশোরগঞ্জে কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী

দুদকে ষড়যন্ত্রকারীরা ছিল, এখনো আছে: রাষ্ট্রপতি

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ১২৬ বার পড়া হয়েছে
দুদকে ষড়যন্ত্রকারীরা ছিল, এখনো আছে: রাষ্ট্রপতি

দুর্নীতি দমন কমিশনে (দুদক) ষড়যন্ত্রকারীরা ছিল, এখনো আছে, তাদের পরিচয় দুদক চেয়ারম্যানকে জানানো হবে বলে জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

শনিবার (৯ ডিসেম্বর) রাজধানীর শিল্পকলা একাডেমিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

পদ্মাসেতুতে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, দেশকে নানাভাবে বিব্রত করার চেষ্টাকে ন্যায়ের সঙ্গে আইনের মাধ্যমে আমরা প্রতিহত করেছি। দুদকের সবাইকে আমি সাধুবাদ জানাই। সত্য কথা বলতে গেলে সবাই একমত হয় না। দু-একজন দ্বিমত করার চেষ্টা করেই। সেই ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্য সেদিন আমি ধরতে পারি। তখন আমি এজাহার বদল করতে বলি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দুর্নীতি সহানীয় পর্যায়ে আছে বলে মেগা প্রজেক্টগুলো নিয়ে কোনো অভিযোগ উত্থাপিত হয়নি।

সরকারের প্রশংসা করে তিনি বলেন, এটা সরকারে সাফল্য।

এ সময় দুর্নীতিকে প্রান্তিক উন্নয়নের সবচেয়ে বড় বাধা উল্লেখ করে মো. সাহাবুদ্দিন বলেন, দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি যথাযথভাবে কার্যকর করা গেলে উন্নয়নের অগ্রযাত্রা আরও গতি পাবে। নিরাপরাধ ব্যক্তি যেন দুদকে হয়রানির শিকার না হয়, সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com