মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬ চাহিদা অনুযায়ী বোয়িং কিনেছি, কোনো গোপন এজেন্ডা নেই: হুমায়ুন ক‌বির কিশোরগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড কিশোরগঞ্জের হত্যা মামলার আসামি ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার কিশোরগঞ্জে কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী

বিএনপির হরতাল-অবরোধে ২৭৪ অগ্নিসংযোগ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ১০৩ বার পড়া হয়েছে
বিএনপির হরতাল-অবরোধে ২৭৪ অগ্নিসংযোগ

গত ২৮ অক্টোবর মহাসমাবেশ পণ্ড হওয়ার পর থেকে বিএনপির ডাকা হরতাল-অবরোধের দেড় মাসে সারা দেশে ২৭৪টি যানবাহন ও স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে এ খবর জানানো হয়েছে।

সংস্থাটির মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান শিকদার বলেছেন, ২৮ অক্টোবর থেকে ১২ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত দুর্বৃত্তরা সারা দেশে অগ্নিসংযোগের বিভিন্ন ঘটনায় ২৭০টি যানবাহন ও ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।

তিনি বলেন, আগুনে পোড়ানো যানবাহনের মধ্যে বাস ১৬৮টি, ট্রাক ৪৪টি, কভার্ডভ্যান ২৩টি, মোটরসাইকেল ৮টি ও অন্যান্য গাড়ি ২৭টি রয়েছে। এর মধ্যে ১১ ডিসেম্বর সকাল ৬টা থেকে ১২ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত সাতটি অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।

শাহজাহান শিকদার বলেন, ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। এসব ঘটনায় ৬টি বাস ও ১টি পরিত্যক্ত প্রাইভেটকার ক্ষতিগ্রস্ত হয়েছে আর প্রত্যেকটি ঘটনায় আগুন নেভাতে ২টি করে ইউনিট কাজ করেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com