মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬ চাহিদা অনুযায়ী বোয়িং কিনেছি, কোনো গোপন এজেন্ডা নেই: হুমায়ুন ক‌বির কিশোরগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড কিশোরগঞ্জের হত্যা মামলার আসামি ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার কিশোরগঞ্জে কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী

আপিলের তৃতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৬১ জন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ৮৬ বার পড়া হয়েছে
আপিলের তৃতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৬১ জন

দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল করা ব্যক্তিদের মধ্যে মঙ্গলবার ৬১ জন তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। এ নিয়ে ৩ দিনে প্রার্থিতা ফিরে পেলেন ১৬৮ জন।

মঙ্গলনার সকাল ১০টার দিকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিলনায়তনে তৃতীয় দিনের মতো আপিল শুনানি কার্যক্রম শুরু হয়। আপিল শুনানিতে প্রার্থীদের বক্তব্য শুনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা রায় দেন।

নির্বাচন কমিশন সূত্র জানায়, আজ ৯৮টি আপিলের শুনানি হয়। পরে প্রার্থিতা ফিরে পান ৬১ জন। আপিল নামঞ্জুর হয় ৩৫ জনের। আর স্থগিত রয়েছে ২টি আপিল।

এর আগে, সোমবার (১১ ডিসেম্বর) মোট ১০০টি আপিল শুনানির মধ্যে ৫১ জন প্রার্থিতা ফিরে পান। আবেদন নামঞ্জুর হয়েছে ৪১ জনের, আর স্থগিত রয়েছে ৮টি আবেদন।

আর প্রথমদিনের শুনানিতে রোববার (১০ ডিসেম্বর) ৫৬ জন প্রার্থিতা ফিরে পান। ৩২টি আবেদন নামঞ্জুর ও ৬টির আদেশ স্থগিত হয়।

দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। এ দিন থেকেই প্রার্থীরা প্রচার শুরু করতে পারবেন। নির্বাচনী প্রচার শেষ হবে ৫ জানুয়ারি সকালে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com