মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬ চাহিদা অনুযায়ী বোয়িং কিনেছি, কোনো গোপন এজেন্ডা নেই: হুমায়ুন ক‌বির কিশোরগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড কিশোরগঞ্জের হত্যা মামলার আসামি ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার কিশোরগঞ্জে কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী

ডিজিটাল ওয়্যারলেস সিস্টেমের উদ্বোধন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ৯৪ বার পড়া হয়েছে
ডিজিটাল ওয়্যারলেস সিস্টেমের উদ্বোধন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের তথ্য সেবা উন্নতিকরণ ও নিরাপত্তা ব্যবস্থা সুদৃঢ় করতে ওয়্যারলেস অপারেটিং সিস্টেম অ্যানালগ থেকে ডিজিটাল সিস্টেমের উদ্বোধন করেছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।

বৃহস্পতিবার বিকেলে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষ থেকে আব্দুল গনি রোডের ডিএমপি কন্ট্রোল রুমের সাথে কথা বলে তিনি এ ডিজিটাল ওয়্যারলেস সিস্টেমের উদ্বোধন করেন।

এ সময় ডিএমপি কমিশনার বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশে কিছু বেতারযন্ত্র অ্যানালগ ও কিছু বেতারযন্ত্র ডিজিটাল ছিল। অ্যানালগ থাকার কারণে কিছু তথ্য অন্য কারোর হাতে চলে যেতো। বিষয়টি নজরে এলে বিশেষজ্ঞদের সমন্বয়ে কমিটি গঠন করা হয়।

তিনি বলেন, এখন থেকে সব বেতারযন্ত্র ডিজিটাল হওয়ার কারণে এই সিস্টেমে কেউ ইন্টারসেকশন করতে পারবে না। কোন সেট ব্যবহারকারী বা কোন কর্মকর্তা এই সেটের মাধ্যমে তথ্য ফাঁস করলে তা এই সিস্টেমে ধরা পড়ে যাবে।

ওয়ারলেস ব্যবহারকারী ও সকল কর্মকর্তাকে সচেষ্টভাবে এ প্রযুক্তি ব্যবহার করার নির্দেশ দেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমানসহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

One thought on "ডিজিটাল ওয়্যারলেস সিস্টেমের উদ্বোধন"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com