মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬ চাহিদা অনুযায়ী বোয়িং কিনেছি, কোনো গোপন এজেন্ডা নেই: হুমায়ুন ক‌বির কিশোরগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড কিশোরগঞ্জের হত্যা মামলার আসামি ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার কিশোরগঞ্জে কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী

মঙ্গলবার ‌শ্বশুর বাড়ি যাচ্ছেন প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ৭৩ বার পড়া হয়েছে
মঙ্গলবার ‌শ্বশুর বাড়ি যাচ্ছেন প্রধানমন্ত্রী

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শ্বশুর বাড়ির এলাকা রংপুরের পীরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

শনিবার (২৩ ডিসেম্বর) রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মাজেদ আলী বাবুল এ তথ্য নিশ্চিত করেছেন।

রংপুরের বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি নিয়েছে জেলা ও মহানগর আওয়ামী লীগ। প্রধানমন্ত্রীসহ সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিদের স্বাগত জানাতে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি সংবলিত ব্যানার ও ফেস্টুন দিয়ে রংপুরকে সাজানো হয়েছে। জেলায় চলছে সাজ-সাজ রব। প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে সাধারণ ভোটারদের মধ্যে উচ্ছ্বাস ও উদ্দীপনা বিরাজ করছে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

জানা গেছে, মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টায় প্রথমে রংপুরের তারাগঞ্জ সরকারি কলেজ মাঠে নির্বাচনী পথসভা করবেন তিনি। এরপর শ্বশুর বাড়ির এলাকা রংপুরের পীরগঞ্জে দুপুর ২টায় জনসভায় যোগ দেবেন তিনি।

এ বিষয়ে রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মাজেদ আলী বাবুল জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৬ তারিখ রংপুরে আসবেন। আসন্ন নির্বাচনকে ঘিরে তার এই সফর। ওই দিন পীরগঞ্জে একটি নির্বাচনী জনসভায় যোগ দেবেন তিনি। প্রধানমন্ত্রীকে বরন করে নিতে দলীয়ভাবে প্রস্তুত আমরা।

মহানগর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম বলেন, রংপুরের বধূমাতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুরে আসছেন। ২৬ তারিখ রংপুরের তারাগঞ্জ সরকারি কলেজ মাঠে একটি পথসভা করে পীরগঞ্জে যাবেন প্রধানমন্ত্রী। তার আগমনকে ঘিরে নেতা কর্মীরা উজ্জীবিত।

উল্লেখ্য, সর্বশেষ ২০২২ সালের ২ আগস্ট রংপুর জিলা স্কুল মাঠে জনসভা করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com