মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬ চাহিদা অনুযায়ী বোয়িং কিনেছি, কোনো গোপন এজেন্ডা নেই: হুমায়ুন ক‌বির কিশোরগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড কিশোরগঞ্জের হত্যা মামলার আসামি ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার কিশোরগঞ্জে কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী

অপহরণের পর ডাকাতি, সিআইডির দুই সদস্য গ্রেপ্তার

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ৬৪ বার পড়া হয়েছে
অপহরণের পর ডাকাতি, সিআইডির দুই সদস্য গ্রেপ্তার

ঢাকার ভাটারায় আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ডাকাতির মামলায় সিআইডিতে কর্মরত দুই পুলিশ সদস্যসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

সোমবার (২৫ ডিসেম্বর) ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ এ তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপপরিদর্শক রেজাউল করিম (৩৯), কনস্টেবল আবু সাঈদ (৩২) ও তাদের সহযোগী ও সোর্স মো. ইমন (২১), মো. আব্দুল্লাহ আল ফাহিম (২১) এবং মো. শরীফ হোসেন (২৬)।

জানা গেছে, আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে রাজধানীর ভাটারার আবু সাঈদ নামে এক ব্যক্তিকে তুলে নেয় গ্রেপ্তারকৃতরা। এরপর তাকে হত্যার হুমকি দিয়ে সাঈদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৫ লাখ ২০ হাজার টাকা তুলে নিয়ে তাকে ছেড়ে দেয় আসামিরা। এ ঘটনায় মামলা হলে তদন্ত শুরু করে ডিবি। এরই ধারাবাহিকতায় গত ৩ ডিসেম্বর ফাহিম ও ইমনকে গ্রেপ্তার করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে রোববার সিআইডির উপপরিদর্শক ও কনস্টেবলসহ অপর ৩ জনকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ জানিয়েছেন, এর আগে ইমন ঘটনার কথা স্বীকার করে জড়িতদের নাম জানিয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিল।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com