মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬ চাহিদা অনুযায়ী বোয়িং কিনেছি, কোনো গোপন এজেন্ডা নেই: হুমায়ুন ক‌বির কিশোরগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড কিশোরগঞ্জের হত্যা মামলার আসামি ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার কিশোরগঞ্জে কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী

জাল ভোট পড়লেই কেন্দ্র বন্ধ: ইসি হাবিব

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ৬৯ বার পড়া হয়েছে
জাল ভোট পড়লেই কেন্দ্র বন্ধ: ইসি হাবিব

একটি জাল ভোট পড়লেই প্রমাণ সাপেক্ষে সেই ভোটকেন্দ্র বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.)।

তিনি বলেন, তাৎক্ষণিকভাবে কেন্দ্রের দায়িত্বরত প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার, পোলিং এজন্টেসহ সরকারি কর্মকর্তাদের সাসপেন্ড করা হবে। পরবর্তীদের তদন্ত সাপেক্ষে তাদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হবে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে পিরোজপুর ও ঝালকাঠি জেলার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আহসান হাবিব বলেন, উৎসবমুখর পরিবেশে সুন্দর নির্বাচন হয় ৭ জানুয়ারি এর উদাহরণসহ সংজ্ঞা দেব। এ পর্যন্ত ১ হাজার ৩০০ নির্বাচন করেছি। সেখানে আইন-শৃঙ্খলা বাহিনী অভুতপূর্ব কাজ করেছে। এটা আমাদের গর্বের বিষয়।

দ্বাদশ জাতীয় নির্বাচনে কোনো কারচুপি করার সুযোগ নেই উল্লেখ করে আহসান হাবীব বলেন, অতীতের কোনো উদাহরণ নয়, ভবিষ‌্যতের অনুকরণীয় একটি নির্বাচন উপহার দেব। এছাড়া নির্বাচনে দুষ্কৃতিকারীদের কোনো ছাড় নেই। দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com