মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬ চাহিদা অনুযায়ী বোয়িং কিনেছি, কোনো গোপন এজেন্ডা নেই: হুমায়ুন ক‌বির কিশোরগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড কিশোরগঞ্জের হত্যা মামলার আসামি ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার কিশোরগঞ্জে কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী

নাটোরে ৪ ভুয়া সাংবাদিককে গণপিটুনি

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ৯৩ বার পড়া হয়েছে
নাটোরে ৪ ভুয়া সাংবাদিককে গণপিটুনি

নাটোরের নলডাঙ্গায় একটি মাদ্রাসায় সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি করার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে উপজেলার গৌরিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন, ময়মনসিংহের আকনপাড়া গ্রামের ইমান আলীর ছেলে লিমন হোসেন (২৭), গাজিপুর জেলার মোঘরখাল এলাকার আবু সাইদ সরকারের ছেলে জয় সরকার (২৮), বগুড়ার সোনাতলা উপজেলার হামরাজ গ্রামের আমিরুল ইসলামের ছেলে ইউনুস আলী জয় (২৭) এবং শেরপুর জেলার নকলা উপজেলার ভারতকান্দি গ্রামের মৃত শাহিন মিয়ার ছেলে সিহাব মিয়া (২৪)।

নলডাঙ্গা থানার ওসি মো. মনোয়ারুজ্জামান বলেন, দুপুরে একটি প্রাইভেটকার নিয়ে গৌরিপুর হাফেজিয়া এবতেদায়ী মাদরাসা ও এতিমখানায় যান চার যুবক। পরে তারা প্রধান শিক্ষকসহ মাদরাসা কর্তৃপক্ষের কাছে গিয়ে নিজেদের দৈনিক আজকের বসুন্ধরা, বাংলাদেশ সমাচার, এই বাংলা ও চ্যানেল ২১ এর সাংবাদিক বলে পরিচয় দেন। এসময় তারা মাদ্রাসার নানা অনিয়মের অভিযোগ নিয়ে প্রতিবেদন করার ভয়ভীতি দেখায়।

পরবর্তীতে, তারা মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে ১ লাখ টাকা দাবি করেন। তাদের কথাবার্তা ও চলাফেরায় সন্দেহ হলে সেখানে জড়ো হওয়া স্থানীয়রা তাদের নানা প্রশ্ন করতে থাকেন। একপর্যায়ে অসংলগ্ন কথাবার্তায় উত্তেজিত হয়ে স্থানীয়রা তাদের গণধোলাই দিয়ে আটকে রেখে পুলিশে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসেন। পরে জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সত্যতা স্বীকার করেন। এ ঘটনায় মাদরাসাটির প্রধান শিক্ষক রোকনুজ্জামান বাদী হয়ে ওই তিন যুবক ও গাড়ি চালককে আসামি করে চাঁদাবাজির মামলা দায়ের করেন।

ওসি আরও জানান, আগেও প্রধান শিক্ষকের কাছে এসে চাঁদা দাবি করেছিল অভিযুক্তরা। এসময় তাদের কাছে সংশ্লিষ্ট পত্রিকার পরিচয়পত্র ও লগো দিয়ে স্টিকার লাগানো ৪টি মোবাইল ফোন পাওয়া যায়। তবে তারা প্রকৃত সাংবাদিক কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে তাদের আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com