মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬ চাহিদা অনুযায়ী বোয়িং কিনেছি, কোনো গোপন এজেন্ডা নেই: হুমায়ুন ক‌বির কিশোরগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড কিশোরগঞ্জের হত্যা মামলার আসামি ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার কিশোরগঞ্জে কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী

‘বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করবে যুক্তরাজ্য’

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ১১২ বার পড়া হয়েছে
‘বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করবে যুক্তরাজ্য’

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভালো বৈঠক হয়েছে মন্তব্য করে বাংলাদেশ সরকারের সঙ্গে যুক্তরাজ্য কাজ করে যাবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

বুধবার (২৪ জানুয়া‌রি) পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষা‌ৎ শেষে তিনি এ কথা জানান।

ব্রিটিশ হাইকমিশনার বলেন, আমাদের দুই দেশের সম্পর্ক আরও শ‌ক্তিশালী করার ব্যাপারে আলোচনা করেছি। বা‌ণিজ্য, বি‌নিয়োগ, নিরাপত্তা অংশীদা‌রিত্ব, জলবায়ু সংকট, অ‌ভিবাসন ও রো‌হিঙ্গা ইস্যুতে আলোচনা হয়েছে।

এ সময় সারাহ কুক আরও বলেন, মানবাধিকার, নির্বাচন ও গণতন্ত্র ইস্যুতে আমরা বাংলাদেশের সরকার ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে কাজ করে যাব।

এদিকে ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে সাক্ষাতে বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ককে আরও গভীর করার ব্যাপারে আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, আমরা আইসিটি, সাইবার সিকিউরিটি সেক্টর নিয়ে এবং আমাদের মুদ্রাস্ফীতি হার কমানোর ব্যাপারে সহযোগিতা নিয়ে আলোচনা করেছি। ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংক ও ব্যাংক অব ইউকের মধ্যে সহযোগিতা কার্যক্রম শুরু হয়েছে।

এর আগে, গত ৭ জানুয়ারি দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করে আওয়ামী লীগ। এরপর গত ১১ জানুয়ারি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেন ড. হাছান মাহমুদ। এর আগে, তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com