বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম আসিফের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’, তাই অনুসন্ধান: দুদক সচিব হোসেনপুরে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে সমবায় বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচি নওগাঁর পত্নীতলায় বাণিজ্য মেলায় লটারির ড্র না হওয়ায় ভাংচুর-লুটপাট কওমি মাদরাসায় মানসম্মত পাঠদান, তাড়াইলে শিক্ষকদের নিয়ে কর্মশালা কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড

নওগাঁ-২ আসনের নির্বাচন সোমবার

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৮ বার পড়া হয়েছে
নওগাঁ-২ আসনের নির্বাচন সোমবার

স্থগিত হওয়া নওগাঁ-২ আসনের নির্বাচন সোমবার (১২ ফেব্রুয়ারি)। নির্বাচনের জন্য কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ভোটের সরঞ্জামাদি। এই আসনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির (জাপা) মনোনীত দুজন প্রার্থীসহ স্বতন্ত্র দুজন প্রার্থী ভোটের মাঠে আছেন।

নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে এরই মধ্যে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানা গেছে।

জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯টি আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে ৭ জানুয়ারি। তবে স্বতন্ত্র প্রার্থী মুক্তিযোদ্ধা আমিনুল হকের মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনের ভোটগ্রহণ আগেই বাতিল করে নির্বাচন কমিশন (ইসি)। পরবর্তী সময়ে নতুন করে এই আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

এ আসনে মোট ভোটার রয়েছেন তিন লাখ ৫৬ হাজার ১৩২ জন। তাঁদের মধ্যে পুরুষ এক লাখ ৭৭ হাজার ৫৭২ জন এবং নারী রয়েছেন এক লাখ ৭৯ হাজার ১৫৯ জন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com