মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ১২ নভেম্বর শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার

ফের বিয়ে করছেন অনুপম রায়

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩৬ বার পড়া হয়েছে
ফের বিয়ে করছেন অনুপম রায়

ভারতের জনপ্রিয় গায়ক অনুপম রায়। ফের বিয়ের পিঁড়িতে বসছেন টলিপাড়ারই গায়িকা প্রস্মিতা পালের সঙ্গে। আগামী ২ মার্চ পরিবার ও ঘনিষ্ঠ আত্মীয়দের উপস্থিতিতেই রেজিস্ট্রি করেই বিয়ে করবেন অনুপম।

বিয়ে প্রসঙ্গে আনন্দবাজারকে অনুপম বলেন, পাত্রী প্রস্মিতা। দেখা যাক কী হয়! আমি আশাবাদী বলেই বিয়ে করছি। আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, প্রশমিতা ও অনুপমের আগে থেকেই বন্ধুত্ব ছিল। পরে তা প্রেমে পরিণত হয়।

প্রশমিতা বলেন, ‘বিগত এক বছর ধরে আমরা সম্পর্কে রয়েছি। তার পর মনে হল যে, পরবর্তী পর্যায়ে আমরা এগোতে পারি। তার পরেই বিয়ের সিদ্ধান্ত নিই।’

এছাড়া নতুন জীবনের যাত্রা নিয়ে প্রশমিতা বলেন, ‘নতুন একটা যাত্রা শুরু করতে চলেছি। আমি খুবই আশাবাদী। আমাদের চারপাশে সকলে ভাল থাকলে আমরা ভালই থাকব।’

২০১৫ সালে পিয়া চক্রবর্তীকে বিয়ে করেছিলেন অনুপম রায়। প্রথমে বন্ধুত্ব ও পরে প্রেম। সেই প্রেম পরিণতি পায় ২০১৫ সালে। বিয়ের ছবছরের মাথায় বিচ্ছেদের কথা ঘোষণা করেন পিয়া ও অনুপম।

এর পর গত বছরের নভেম্বরে মাসে অপুপমের বন্ধু পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে অনুপমের প্রাক্তন পিয়া ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে সারেন।

দু-বার বিয়ে ভেঙেছে অনুপমের। তবে প্রেমে আস্থা হারাননি গায়ক। এটি হতে যাচ্ছে অনুপমের তৃতীয় বিয়ে।

প্রস্মিতা ও অনুপম একসঙ্গে ‘হাইওয়ে’ ছবিতে ‘তোমায় নিয়ে গল্প হোক’ গানটি গেয়েছিলেন। এ ছা্ড়াও প্রস্মিতার গাওয়া ‘সাজনা’ কিংবা ‘হতে পারে না’ গানগুলি বেশ জনপ্রিয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com