সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক নয়: হাই কোর্ট ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬ চাহিদা অনুযায়ী বোয়িং কিনেছি, কোনো গোপন এজেন্ডা নেই: হুমায়ুন ক‌বির কিশোরগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড কিশোরগঞ্জের হত্যা মামলার আসামি ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার কিশোরগঞ্জে কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী

পায়ে হেঁটে হজ পালন করতে সৌদিতে বাংলাদেশি আলিফ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ৮৬ বার পড়া হয়েছে
পায়ে হেঁটে হজ পালন করতে সৌদিতে বাংলাদেশি আলিফ

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে পায়ে হেঁটে মুসলমানদের পূণ্যভূমি সৌদি আরবে পাড়ি জমিয়েছেন বাংলাদেশি যুবক আলিফ মাহমুদ। নানা বাধা পেরিয়ে দীর্ঘ আট মাসের যাত্রায় ৭ হাজার ৮০০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন তিনি।

আলিফের সংকল্প অনুযায়ী, গেল বছরের ৮ জুলাই কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার নিজ গ্রাম বাতাবাড়িয়া থেকে আলিফ রওনা দেন পবিত্র নগরী মক্কার উদ্দেশ্যে। ২৪৬ দিন অর্থাৎ দীর্ঘ ৮ মাসের পথচলায় ভারত, পাকিস্তান, ইরান, ইরাক, দুবাই হয়ে পৌঁছান সৌদি আরবের রাজধানী রিয়াদে।

হেঁটে সৌদি আরব গিয়ে হজ পালনের সিদ্ধান্ত প্রসঙ্গে আলিফ জানান, হাজার বছর আগের ধর্ম প্রচার, ব্যবসা-বাণিজ্যের এই একমাত্র পথ আকৃষ্ট করে তার ভ্রমণ পিপাসু মনকে। শুরুতে সাইকেলে চড়ে মক্কায় যাওয়ার ইচ্ছা থাকলেও, পরে হেঁটে যাওয়ার সংকল্প করেন তিনি। এদিকে, আলিফের এই পদক্ষেপের ভূয়সী প্রশংসা করছেন সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা। পবিত্র হজ পালনে ভিন্নধর্মী এই পথ বেছে নেয়ায় তাকে জানিয়েছেন সাধুবাদ।

এর আগে, বাংলাদেশের ৬৪ জেলা সাইকেলে ভ্রমণের অভিজ্ঞতা আছে কুমিল্লার আলিফ মাহমুদের।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com