সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড কিশোরগঞ্জের হত্যা মামলার আসামি ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার কিশোরগঞ্জে কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেলের পর সামনে সুপেয় পানির জন্যও যুদ্ধ হতে পারে: পানিসম্পদ মন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরসহ রাতের হামলার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার: পুলিশ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৫৮ জন জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাস হলেই হবে গণভোট কিশোরগঞ্জে পর্যটন শিল্পের বিকাশে সমন্বিত উদ্যোগ নেবে জেলা প্রশাসন নওগাঁর মহাদেবপুরে সর্বমঙ্গলা পাইলট উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন

১ লাখ শিক্ষক নিয়োগ: জানা গেল গণবিজ্ঞপ্তির সম্ভাব্য তারিখ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ১১৫ বার পড়া হয়েছে
১ লাখ শিক্ষক নিয়োগ: জানা গেল গণবিজ্ঞপ্তির সম্ভাব্য তারিখ

বেসরকারি শিক্ষক নিয়োগে পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। স্কুল-কলেজ ও মাদরাসায় এবার প্রায় এক লাখ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।

এনটিআরসিএ সূত্র জানায়, স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ৯৬ হাজার ৮০৬টি শূন্যপদের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে স্কুল পর্যায়ে ৪২ হাজার ৮৬৬টি পদ শূন্য রয়েছে। এছাড়া কলেজ পর্যায়ে ৪ হাজার ৩৭১, কারিগরিতে ১ হাজার ৯৫৭ এবং মাদরাসায় ৪৭ হাজার ৬১২টি পদ শূন্য রয়েছে।

এনটিআরসিএর সচিব মো. ওবায়দুর রহমান। তিনি বলেন, ‘সবকিছু ঠিক থাকলে মার্চেই পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এর বেশি কিছু বলা সম্ভব নয়।’

এনটিআরসিএর চেয়ারম্যান সাইফুল্লাহিল আজম জানিয়েছেন, তারা চলতি মাসেই পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে চান। সেভাবেই কাজ করছে সংশ্লিষ্টরা।

এনটিআরসিএর একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, পঞ্চম গণবিজ্ঞপ্তি আগামী ৩১ মার্চ রোববার প্রকাশিত হতে পারে। শূন্য পদের সংখ্যা আরও বাড়তে পারে।

গত ২৯ ফেব্রুয়ারি থেকে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের শূন্যপদের তথ্য সংগ্রহ শুরু হয়। ১৮ মার্চ এ তথ্য সংগ্রহ শেষ হয়। পরবর্তীতে শূন্যপদের তথ্য সংশোধনের সময় বেঁধে দেয় এনটিআরসিএ। সোমবার (২৫ মার্চ) সেই তথ্য সংশোধনের সময়সীমা শেষ হচ্ছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com