মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ১২ নভেম্বর শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার

১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলির ফল প্রকাশের সময় জানাল এনটিআরসিএ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪
  • ১২৪ বার পড়া হয়েছে
১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলির ফল প্রকাশের সময় জানাল এনটিআরসিএ

১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল চলতি এপ্রিল মাসেই প্রকাশ করা হতে পারে। ঈদের ছুটি শেষে ওএমআর শিট মূল্যায়ন শেষে এ ফল প্রকাশ করা হবে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সূত্র এ তথ্য জানিয়েছে।

এনটিআরসিএ সচিব ওবায়দুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘চলতি এপ্রিল মাসের মধ্যেই ১৮তম নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের পরিকল্পনা রয়েছে। আমরা এ মাসের শেষ দিকে ফল প্রকাশ করতে পারবো বলে আশা করছি।’

এনটিআরসিএ কর্মকর্তারা জানান, শিক্ষক নিবন্ধন নীতিমালা অনুযায়ী প্রিলিমিনারি পরীক্ষা গ্রহণের একমাসের মধ্যে ফল প্রকাশ করতে হয়। সেভাবেই ফলাফল তৈরির সঙ্গে সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে। এরই মধ্যে সব জেলা থেকে ওএমআর শিট পাঠানোর প্রক্রিয়া শেষ হয়েছে। শিগগির সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে উত্তরপত্র মূল্যায়নের কাজ দেওয়া হবে।

এর আগে, গত ১৫ মার্চ ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওইদিন দেশের আটটি বিভাগের ২৪ জেলা শহরে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন ১৮ লাখ ৬৫ হাজার প্রার্থী।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com