শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে জলমহাল নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ২৫ হোসেনপুরে কাশফুলের শুভ্রতায় সেজেছে প্রকৃতি, ভিড় দর্শনার্থীদের হোসেনপুরে তরুণের মৃত্যু, মাদকাসক্তির অভিযোগ তারেক-এরদোয়ান বৈঠকে প্রতিরক্ষা ও বিনিয়োগ প্রসঙ্গে আলোচনা মোহাম্মদপুর থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি গ্রেফতার বারিধারায় ফুটপাতে গাড়ি চাপায় শ্রমিক হত্যার ঘটনায় সেই কিশোর চালক গ্রেপ্তার বিএনপি কথা বলে ভালো, কিন্তু তাদের শাসনামলে মানুষ ভালো থাকে না: চরমোনাই পীর তাবলিগ থেকে ফিরে ওসির সঙ্গে দুই সাবেক মাদক কারবারির সাক্ষাৎ ইউপি নির্বাচনে বাড়ছে জামানত ও ব্যয়ের সীমা, নির্ধারিত হলো প্রতীক নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী

ট্রেন চলাচল প্রসঙ্গে রেলের ডিজি

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ২৮ জুলাই, ২০২৪
  • ৬৭ বার পড়া হয়েছে

দেশের চলমান পরিস্থিতিতে কবে থেকে ট্রেন চলাচল করবে সেই সিদ্ধান্ত এখনো হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) সরদার সাহাদাত। তিনি বলেন, ট্রেন চলাচলের সিদ্ধান্ত হলে জানানো হবে।

এর আগে কারফিউ শিথিল থাকা অবস্থায় শুধু স্বল্প দূরত্বের যাত্রীবাহী ট্রেন চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে নিরাপত্তার কথা বিবেচনা করে সিদ্ধান্ত পরিবর্তন করে এসব ট্রেন চলাচলও বন্ধ রাখে কর্তৃপক্ষ।

রেলওয়ের একটি সূত্র জানায়, কারফিউ চলমান থাকায় ট্রেন চালানো সম্ভব হচ্ছে না। বাংলাদেশ রেলওয়ে সরকারি প্রতিষ্ঠান হওয়ায় কারফিউ বহাল রেখে ট্রেন চলাচল করলে বিষয়টি বিতর্কের জন্ম দিতে পারে। পাশাপাশি রেল ও এর যাত্রীদের নিরাপত্তার বিষয়টি আরও বেশি গুরুত্বপূর্ণ। ফলে কারফিউ না উঠলে আপাতত ট্রেন চলাচল শুরু হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ।

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতির কারণে গত ১৮ জুলাই থেকে যাত্রীবাহী ও মালবাহী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। গত বুধবার (২৪ জুলাই) থেকে সীমিত পরিসরে মালবাহী ট্রেন চলাচল শুরু হলেও পরদিন থেকে তা বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু বিজিবি প্রহরায় জ্বালানি তেলবাহী ট্রেন চলাচল করছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com