শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে জলমহাল নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ২৫ হোসেনপুরে কাশফুলের শুভ্রতায় সেজেছে প্রকৃতি, ভিড় দর্শনার্থীদের হোসেনপুরে তরুণের মৃত্যু, মাদকাসক্তির অভিযোগ তারেক-এরদোয়ান বৈঠকে প্রতিরক্ষা ও বিনিয়োগ প্রসঙ্গে আলোচনা মোহাম্মদপুর থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি গ্রেফতার বারিধারায় ফুটপাতে গাড়ি চাপায় শ্রমিক হত্যার ঘটনায় সেই কিশোর চালক গ্রেপ্তার বিএনপি কথা বলে ভালো, কিন্তু তাদের শাসনামলে মানুষ ভালো থাকে না: চরমোনাই পীর তাবলিগ থেকে ফিরে ওসির সঙ্গে দুই সাবেক মাদক কারবারির সাক্ষাৎ ইউপি নির্বাচনে বাড়ছে জামানত ও ব্যয়ের সীমা, নির্ধারিত হলো প্রতীক নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী

লেবাননে হিজবুল্লাহকে লক্ষ্য করে ভয়াবহ হামলা ইসরাইলের

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ২৮ জুলাই, ২০২৪
  • ৮০ বার পড়া হয়েছে

ইসরাইল অধিকৃত গোলান মালভূমিতে ফুটবল খেলার সময় রকেট হামলায় ১২ কিশোরের মৃত্যুর জবাবে লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরাইল। খবর বিবিসির।

শনিবার ( ২৭ জুলাই) মাজদাল শামসের দ্রুজ শহরের একটি খেলার মাঠে রকেট হামলাটি চালানো হয়। এই হামলার জন্য লেবাননের হিজবুল্লাহকে দায়ী করেছে ইসরাইল। কিন্তু এই হামলার সঙ্গে কোন সম্পৃক্ততা নেই বলে দাবি হিজবুল্লাহর।

রোববার ( ২৮ জুলাই) সকালে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানায়, তারা লেবাননের ভেতরে হিজবুল্লাহর সাতটি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা স্পষ্ট নয়। তবে এ হামলায় অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইসরাইল ও হিজবুল্লাহর ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে সর্বশেষ এই ঘটনা মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশংকা আরও বাড়িয়ে দিল বলে মনে করছেন অনেকে। অক্টোবরে ইসরাইল হামাস যুদ্ধ শুরুর পর থেকে সীমান্তে পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে ইসরাইল ও হিজবুল্লাহ।

৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে শনিবার ফুটবল মাঠে রকেট হামলার ঘটনায় ১২ জনের মৃত্যু ইসরাইলের জন্য সবচেয়ে ভয়াবহ প্রাণহানির ঘটনা।

রকেট হামলার পরপরই ইসরাইলের প্রধানমন্ত্রী বোনয়ামিন নেতানিয়াহু এই ঘটনার জন্য হিজবুল্লাহকে চড়া জবাব দিতে হবে বলে হুঁশিয়ারি দেন।

এদিকে ইসরাইলি কর্তৃপক্ষ জানিয়েছে খেলার মাঠে নিহতদের সবার বয়স ১০ থেকে ২০ বছরের মধ্যে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com