মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ১২ নভেম্বর শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার

এবার যেভাবে প্রকাশ হবে এইচএসসির ফল, জানাল শিক্ষা মন্ত্রণালয়

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১১ বার পড়া হয়েছে
এবার যেভাবে প্রকাশ হবে এইচএসসির ফল, জানাল শিক্ষা মন্ত্রণালয়

মাঝপথে বাতিল হওয়া চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল নির্ধারণের জটিলতা এখন শেষ হয়েছে। অনুষ্ঠিত না হওয়া পরীক্ষাগুলোর নম্বর নির্ধারণে এসএসসি পরীক্ষার বিষয়ভিত্তিক ফলাফলকে গুরুত্ব দেওয়া হবে, জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বুধবার (২৫ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. ইয়ানুর রহমানের সই করা চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। এই চিঠির ভিত্তিতেই এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করবে শিক্ষাবোর্ডগুলো।

মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, যেসব বিষয়ের পরীক্ষা হয়েছে, সেগুলোর খাতা মূল্যায়ন করা হবে এবং বাকি বিষয়গুলোর জন্য এসএসসি বা সমমানের পরীক্ষার বিষয়ভিত্তিক ফলাফলের সঙ্গে মিলিয়ে (সাবজেক্ট ম্যাপিং) ফলাফল প্রকাশের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

করোনা মহামারির সময়ে ২০২০ সালে এইচএসসি ও সমমানের পরীক্ষা না হওয়ায় সব পরীক্ষার্থীকে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে পাস করানো হয়েছিল। সেসময় এসএসসি, জেএসসি ও সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে এইচএসসি পরীক্ষার্থীদের গড় মূল্যায়ন করে ফলাফল প্রকাশ করা হয়েছিল।

সেখানে জেএসসি পরীক্ষার ২৫ শতাংশ এবং এসএসসি ও সমমানের পরীক্ষায় ৭৫ শতাংশ নম্বরের গড় নিয়ে ফলাফল প্রকাশ করা হয়েছিল।

এই বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, যেসব বিষয়ের পরীক্ষা হয়েছে, সেগুলোর খাতা মূল্যায়ন করে এবং বাকি বিষয়গুলোতে এসএসসির নম্বর ম্যাপিং করে ফল প্রকাশ করা হবে। অক্টোবর মাসেই এইচএসসির ফলাফল প্রকাশের প্রস্তুতি চলছে।

প্রসঙ্গত, গত ৩০ জুন থেকে সারা দেশে একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এবার সারা দেশে পরীক্ষার্থী ছিল ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com