বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম আসিফের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’, তাই অনুসন্ধান: দুদক সচিব হোসেনপুরে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে সমবায় বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচি নওগাঁর পত্নীতলায় বাণিজ্য মেলায় লটারির ড্র না হওয়ায় ভাংচুর-লুটপাট কওমি মাদরাসায় মানসম্মত পাঠদান, তাড়াইলে শিক্ষকদের নিয়ে কর্মশালা কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড

হেভিওয়েট রাজনীতির অবসান হবে: সারজিস আলম

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চতুর্থ দিনের মতো পঞ্চগড়-১ আসনে নির্বাচনী প্রচারণা করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

প্রচারণার চতুর্থ দিনে রোববার (২৫ জানুয়ারি) বেলা ১২টার দিকে পঞ্চগড়ের অমরখানা ইউনিয়নের বিভিন্ন এলাকার ভোটারদের কাছে ছুটে গিয়ে গণসংযোগ ও উঠান বৈঠক করেন তিনি।

এ সময় সারজিস গণমাধ্যমকর্মীদের বলেন, ‘১২ ফেব্রুয়ারির এই নির্বাচনে পূর্ব নির্ধারিত হেভিওয়েটের যে চিন্তা বা কনসেপ্ট এটা আর এই বাংলাদেশে টিকবে না। বিভিন্ন বড় বড় রাজনৈতিক দলের বড় বড় সো কল্ড হেভিওয়েট নেতা যারা ছিল এবার তাদের ভূমিধস পতন দেখতে পারবেন ইনশাআল্লাহ।’

তিনি আরো বলেন, বিপ্লব মানুষের ঘরে ঘরে পৌঁছে গিয়েছে। আমরা মানুষের মধ্যে একটা পরিবর্তন দেখতে পাচ্ছি। মানুষ শুধু ১২ তারিখের অপেক্ষায় আছে। প্রত্যেকটা মানুষ জুলুমের বিরুদ্ধে ভোট দিবে। প্রত্যেকটা মানুষ চাঁদাবাজি দখলদারিত্ব এবং হুমকি- ধামকি ক্ষমতার অপব্যবহার, মামলা বাণিজ্য এসব যারা করেছে এবার তাদের বিরুদ্ধে ভোট দিবে।

অভিযোগ করে তিনি বলেন, ‘আপনারা দেখবেন এক বছর তিন মাস ধরে যারা জুলুম করেছে তারা এখন ফেরেশতা সাজার চেষ্টা করছে। মানুষ এ ধরনের গিরগিটি চরিত্রের মানুষদের ভালো করে চিনে রাখবে। কিন্তু আপনারা ভোটে দেখতে পারবেন মানুষ অনেকের কথায় কান দিবে কিন্তু ভোট দেয়ার সময় জায়গামতো ভোট দিবে।’

শুধু পঞ্চগড়-১ আসনে নয় পুরো বাংলাদেশে ইনসাফের পক্ষে, ভালোর পক্ষে, সাধারণ মানুষের পক্ষে, ১০ দলীয় জোটের যে ঐক্যবদ্ধ বাংলাদেশ এই ১০ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ বিজয়ী হয়ে আগামীতে সরকার গঠন করবে ইনশাআল্লাহ।

হুমকির অভিযোগ তুলে সারজিস বলেন, “আমরা একটা কথা বলে দিতে চাই। এখনো আমার আসনে বিএনপির কিছু নেতাকর্মী স্থানীয় পর্যায়ের অনেক মানুষকে গিয়ে হুমকি দিচ্ছে। আজকে সকালে এসে একজন আমাকে অভিযোগ করেছে জামায়াতের একজন কর্মী। তাকে হুমকি দেয়া হয়েছে- ‘জামায়াত তো ক্ষমতায় আসবে না, জামায়াত বা ১১ দলের প্রার্থী এখানে জিতবে না। নির্বাচনের পরে দেখে নিবে যদি তারা ধানের শীষে ভোট না দেয়।’ আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই- এই ধরনের হুমকি-ধামকি দিয়ে ভয় দেখিয়ে যারা ক্ষমতায় আসতে চায়, তাদের পতন শেখ হাসিনার চেয়েও ভয়ংকর খারাপ ভাবে হবে। বাংলাদেশের মানুষ এখন আগের ওই জায়গায় নাই, মানুষকে স্বাধীনভাবে ভোট দিতে দেন ’’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com