বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম আসিফের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’, তাই অনুসন্ধান: দুদক সচিব হোসেনপুরে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে সমবায় বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচি নওগাঁর পত্নীতলায় বাণিজ্য মেলায় লটারির ড্র না হওয়ায় ভাংচুর-লুটপাট কওমি মাদরাসায় মানসম্মত পাঠদান, তাড়াইলে শিক্ষকদের নিয়ে কর্মশালা কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী রিয়াদ ২ দিনের রিমান্ডে

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে
প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী রিয়াদ ২ দিনের রিমান্ডে

গুলশান থানার হত্যাচেষ্টা মামলায় প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী আব্দুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (৫ মার্চ) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক আরমান আলী রাজ্জাকসহ চার আসামির পাঁচ দিন করে রিমান্ড আবেদন করেন। অন্য আসামিরা হলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী মো. রিয়াদুল হাওলাদার, মো. আলিফ আহম্মেদ আশিক ও সায়েম শিকদার। রোববার আদালত এ বিষয়ে শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন।

শুনানির সময় আসামিদের আদালতে হাজির করা হয়। তদন্ত কর্মকর্তা তাদের রিমান্ডে নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত রাজ্জাকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে অপর তিন আসামির রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার আবেদনে বলা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সত্যতা স্বীকার করেছে এবং তদন্তেও অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। মামলার প্রকৃত রহস্য উদঘাটন এবং অজ্ঞাতপরিচয় আসামিদের শনাক্ত করতে রিমান্ড প্রয়োজন বলে উল্লেখ করা হয়।

মামলার বাদী প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী নির্জন সরদার বাঁধন। তিনি রাজ্জাকসহ ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০-২২ জনকে আসামি করে মামলা দায়ের করেন। অভিযোগে বলা হয়, পূর্ব শত্রুতার জেরে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ তলার একটি কক্ষে নির্জনকে মারধর করা হয়। এ সময় রাজ্জাক ধারালো চাকু দিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে আঘাত করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা এগিয়ে এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে গুলশান থানা পুলিশ ঘটনাস্থল থেকে আসামিদের আটক করে।

এর আগে গত বছরের ২৬ জুলাই গুলশানে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদা দাবির মামলায়ও রাজ্জাক গ্রেপ্তার হয়েছিলেন। পরে তিনি জামিনে মুক্তি পান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com