শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী রংপুরে ৪ খুনের ঘটনায় সব তথ্যই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: আরপিএমপি কমিশনার নেপালের বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: রেড ক্রস সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের জানাজা একসঙ্গে কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে
হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

দেশে গত এক দিনে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ৯০ জন এবং হামের লক্ষণ নিয়ে ৪৯৫ জনের মৃত্যু হল।

স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, শনিবার সকাল ৮টা থেকে রোববার একই সময় পর্যন্ত আরও ৫৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

এই সময়ে ১৩২৪ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে এসেছে; তাদের মধ্যে ১১৮১ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

সব মিলিয়ে ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত ৭০ হাজার ৯৩৬ জন হামের উপসর্গ নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে গেছে। তাদের মধ্যে পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে ৯ হাজার ৪৯ জনের।

দেশে হামের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে ঢাকা বিভাগে। হামে আক্রান্ত হয়ে ৫৪ জন এবং হামের লক্ষণ নিয়ে ২০০ জন মারা গেছে এই বিভাগে।

গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ৪২৭ জন ঢাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে। আর সবচেয়ে কম ২৯ জন ভর্তি হয়েছে রংপুরে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com